Vehicle Falls into Ravine: পাহাড়ি রাস্তায় অন্ধকারের মধ্যে গভীর খাদে পড়ে গেল গাড়ি! ভয়ংকর মৃত্যু মোট…

Vehicle Falls into Ravine: পাহাড়ি রাস্তায় অন্ধকারের মধ্যে গভীর খাদে পড়ে গেল গাড়ি! ভয়ংকর মৃত্যু মোট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর পথ দুর্ঘটনা (Deadly Road Accident) ঘটল পাকিস্তানে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (Pakistans Khyber Pakhtunkhwa) ডেরা ইসমাইল খান এলাকায় (Dera Ismail Khan district) ঘটল এই মর্মান্তিক পথদুর্ঘটনা। বৃহস্পতিবার রাতের দিকে একটি গাড়ি ব্রকে ফেল করে খাদে পড়ে যায়।

১১ মৃত্যু 

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর রাতে ডেরা ইসমাইল খান জেলায় ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটির ব্রেক ফেল করায় সেটি একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের অন্তত ১১ জন সদস্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার উদ্ধারকারী কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ঝোব থেকে ডেরা ইসমাইল খান

বৃহস্পতিবার গভীর রাতে ডেরা ইসমাইল খান জেলায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ঝোব জেলা থেকে ডেরা ইসমাইল খান যাচ্ছিল। এমন সময় একটি গাড়ির ব্রেক ফেল করায় সেটি একটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

সাতটি দেহ উদ্ধার 

উদ্ধারকারীদের মতে, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পাঁচজন মহিলা, একজন পুরুষ, একটি শিশু রয়েছে। আহত তিনজনের চিকিৎসা করা হয়েছে।

(Feed Source: zeenews.com)