
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রুপ লিগের পর সুপার ফোর হয়ে ফাইনালেও! চলতি এশিয়া কাপে এই নিয়ে পরপর তিনবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (India vs Pakistan Asia Cup Final 2025)। আগামী রবিবার খেতাবি লড়াইয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে। হাই-অক্টেন ইন্দো-পাক দ্বৈরথের আগে বলি অভিনেতা অভিষেক বচ্চন ( Abhishek Bachchan) ফের সোশ্যাল মিডিয়ায় তাঁর ট্রেডমার্ক উইটে মাত করলেন। প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar) অসাবধানবশত ছোট্ট একটা ভুল করে ফেলেছিলেন। কিন্তু অমিতাভপুত্র এমন জবাব দিলেন যেন সার্জিকাল স্ট্রাইক করে দিলেন ভারতীয়দের হয়ে।
শোয়েব এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে, অভিষেক শর্মার বদলে অভিষেক বচ্চন বলে ফেলেন। শোয়েব বলতে চেয়েছিলেন যে, ফাইনালে ভারতের স্টার ওপেনারকে দ্রুত ফেরাতে পারলে পাকিস্তানের সুবিধা হবে। আর এরপরেই নেটপাড়ায় ট্রোল-মিমে ছেয়ে যায়। জুনিয়র বচ্চন নিজের এক্সে লিখেছেন, ‘স্যার যথাযথ সম্মানের সঙ্গেই বলছি, মনে হয় না ওরা এটাও করতে পারবে! আর আমি ক্রিকেট ভালো খেলতে পারি না।’ এই কমেন্টের পর নেটিজেনদের কেউ লিখলেন, এক অভিষেক মাঠে পাকিস্তানকে কাঁদাচ্ছে, আরেক অভিষেকে এক্সে তাণ্ডব চালাচ্ছেন। অভিষেক বচ্চন খেলাধুলো বলতে পাগল। বিভিন্ন লিগে একাধিক দলের মালিক তিনি। তাঁর তীক্ষ্ণ মন্তব্যের ভক্তদের হাসির খোরাক জোগান।
ভারতকে এশিয়া কাপের ফাইনালে তোলার প্রথম কারিগর অভিষেক। শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নেমে প্রতিপক্ষের ঘুম কেড়ে নিয়েছেন রোজ। প্রথম বল থেকেই যুবরাজ সিংয়ের ছাত্র বেধড়ক মারের রাস্তাতেই হাঁটেন। এখনও পর্যন্ত এশিয়া কাপের ৬ ইনিংসে ৫১.৫০-এর গড়ে ও ২০৪.৬৩-এর স্ট্রাইক রেটে ৩০৯ রান করেছেন। এর মধ্যে তিনটি অর্ধ-শতক রয়েছে। পাকিস্তান-বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এসেছে। এশিয়া কাপে অভিষেক সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এশিয়া কাপের টি-২০ সংস্করণে ৩০০-র বেশি রান করা প্রথম খেলোয়াড় তিনিই। ২০২২ সালের সংস্করণে মহম্মদ রিজওয়ানের ২৮১ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক। তিনিই এশিয়া কাপে সর্বাধিক রানশিকারি।
September 26, 2025সাত দিনের ব্যবধানে একদম একই রেজাল্ট হয়েছিল। পাকিস্তানকে এশিয়া কাপের গ্রুপ পর্বের পর, সুপার ফোরেও পিষেছে ভারত। সূর্যকুমার যাদবরা একবার ৬ উইকেটে ও আরেকবার ৭ উইকেটে সলমান আঘাদের হারিয়েছেন। ফের আরেক রবি আসতে চলেছে। এবার মেগা ফাইনাল। জয়ের হ্য়াটট্রিক করেই খেতাব ঘরে তুলে শত্রুদেশের বিরুদ্ধে অপারেশন সিঁদুর ২.০ করতে চায় ভারত…
(Feed Source: zeenews.com)
