
রাজীব চক্রবর্তী: নজরে ছাব্বিশ? এই প্রথমবার দুর্গাপুজোয় মোদী। মঙ্গলবার, অষ্টমীর সন্ধ্যায় দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে প্রধানমন্ত্রী আসতে পারেন বলে খবর। নিরাপত্তার তোড়জোড় শুরু করে দিয়েছে দিল্লি পুলিস।
বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজো। ছাব্বিশে আগে কলকাতায় পুজো উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরের এ রাজ্যে এসেছিলেন মোদী। দুটি জনসভা করেছিলেন দুর্গাপুরে। তখন মোদীর মুখে শোনা গিয়েছিল, ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’! কিন্তু আগে কখনও সরাসরি দুর্গাপুজোয় অংশ নিতে দেখা যায়নি তাঁকে।
এদিকে দিল্লি দুর্গাপুজো মণ্ডপে নরেন্দ্র মোদীর ছবি রাখার নিদান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। চলতি মাসেই রাজধানী দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেই বৈঠকেই তিনি নিদান দেন, মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত দিল্লি জুড়ে সেবা কর্মসূচি পালন করা হবে। সেখানেই রাখতে হবে নরেন্দ্র মোদীর ছবি।
১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবরের মধ্যেই পড়ছে দুর্গাপুজো। রেখা গুপ্তার নির্দেশ, দিল্লির দুর্গাপুজো কমিটিগুলিকেও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং মা দুর্গার পায়ের কাছে মোদীর ছবি রাখার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক।
(Feed Source: zeenews.com)
