সমকামী রূপটান শিল্পীর বিয়ের কারণ ঐশ্বর্য! ‘আমার স্বামী আমাকে…’, শুনে হাঁ নায়িকা

সমকামী রূপটান শিল্পীর বিয়ের কারণ ঐশ্বর্য! ‘আমার স্বামী আমাকে…’, শুনে হাঁ নায়িকা

তাঁর রূপের সম্মোহিনীতে মোহিত গোটা দুনিয়া। ৫০-এর গণ্ডি পার করেও এতটুকু ফিকে হয়নি তাঁর ঐশ্বর্য। শুধু নামে নয়, রূপে-গুণে তিনি অনন্যা। অভিনেত্রী ঐশ্বর্য রাই প্যারিস ফ্যাশন উইকে স্পটলাইট চুরি করেছেন আরও একবার। কেবল তাঁর স্টাইল বা গ্ল্যামার দিয়েই নয়, একাধিক হৃদয়গ্রাহী মুহুর্তের সাথেও জড়িয়ে রয়েছেন নীল নয়না।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নায়িকার একটি ভিডিও। সেখানে অভিনেত্রী দৃশ্যত বিস্মিত হয়ে গিয়েছিলেন এক নেটমাধ্যম প্রভাবীর প্রেমের গল্প শুনে। সমকামী ইনফ্লুয়েন্সার আদিত্য মাদিরাজুর স্বীকারোক্তি শুনে থ হয়ে যান বচ্চন বধূ। আদিত্য বলেন, ঐশ্বর্যর কারণে তিনি ও তাঁর স্বামী বিয়ে করেছিলেন। ঐশ্বর্য হতবাক হয়ে যান প্যারিস ফ্যাশন উইকের মঞ্চের পিছনে এমন কথা শুনে। ইনস্টাগ্রামে ঐশ্বর্যর সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন আদিত্য, যা ভক্তদেরও অবাক করে দিয়েছে। ভিডিওটি পোস্ট করে আদিত্য লেখেন, ‘আমাদের হৃদয়ের রাণী…একটা স্বপ্নের সাক্ষাত ছিল ধন্যবাদ ঐশ্বর্য রাই….. এটি অবাস্তব।’ ভিডিয়োয় ওই সমকামী নেটমাধ্যমী প্রভাবী বলেন, ‘আমি শুধু তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। তোমার কারণেই আমি আর আমার স্বামী একসঙ্গে আছি। হতবাক হয়ে ঐশ্বরিয়া উত্তর দেন, ‘কী’। আদিত্য আরও বলেন, ‘আমি এবং আমার স্বামী … আমাদের প্রথম ডেটে, তোমাকে নিয়ে টানা ২ ঘন্টা কথা বলেছিলাম। বর তো আমাকে বলেছিল, ‘আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে পছন্দ করো’। এরপর নিজের স্বামী অমিত এবং মেয়ে ইয়ানার সঙ্গে পরিচয় করান আদিত্য। সেই মুহূর্তে ঐশ্বর্য তাঁর ফোনে মেয়ে ইয়ানাকে দেখে তাঁর সম্পর্কে জিগ্গেস করেন, মেয়ের বয়স কত?’ অভিনেত্রী বা তারকাসুলভ আচরণ নয়, সেখানে ঐশ্বর্যর মাতৃসত্ত্বা ফুটে ওঠে।

আদিত্য জানান, তাঁদের মেয়ের বয়স আড়াই বছর… তিনি আরও বলে চলেন, ‘হিব্রু ভাষায় ইয়ানা বলতে বোঝায় ঈশ্বর দয়ালু। এমনকি আপনাকে ব্যক্তিগতভাবে দেখা একটি স্বপ্ন ছিল এবং আপনাকে সামনাসামনি আরও অত্যাশ্চর্য দেখায়।’ জবাবে ঐশ্বরিয়া বলেন, ‘আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। আর আপনি আমাকে আগে যা বলেছেন, তা সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাকে এবং আপনার স্বামীর জন্য অনেক ভালবাসা। এর উপর আদিত্যকে উপহার হিসাবে একটি লিপস্টিকও দেন রাই সুন্দরী।

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এই বিনিময় দেখে মুগ্ধ হয়েছেন, এর মধ্যে কোনও দেখনদারি নেই। একজন লিখেছেন, ‘হৃদয়গ্রাহী … মনে হচ্ছিল আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি।’ আরেকজন শেয়ার করেছেন, ‘আপনি কী দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী, ভালোবাসা রইল’।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য মণীশ মালহোত্রা ডিডাইনার পোশাকে ব়্যাম্পে হেঁটেছেন। ঐশ্বর্যকে শেষ পর্দায় দেখা গিয়েছে পোন্নিয়ান সেলিভান ২-তে। পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে এখনও কোনও তথ্য জানাননি রাই সুন্দরী।

(Feed Source: hindustantimes.com)