
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভগবানের বেশে সে আসলে এক শয়তান! ১৭ মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে পুলিসের জালে দিল্লির পলাতক ‘বাবা’ স্বামী চৈতন্যন্দ সরস্বতী ওরফে পার্থ সারথি। কীভাবে তরুণীদের? এবার প্রকাশ্যে বিস্ফোরক হোয়াটস অ্য়াপ চ্য়াট।
হোয়াটস অ্য়াপে এক ছাত্রীকে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান ‘আশ্রম বাবা’র লিখেছেন, ‘একজন দুবাই শেখ একজন যৌন সঙ্গী চান, তোমার কি কোনও ভালো বান্ধবী আছে’? জবাবে ওই ছাত্রীটি জানিয়েছে, ‘কেউ নেই’। এরপরই ‘আশ্রম বাবা’র প্রশ্ন, “সেটা কিভাবে সম্ভব? তোমার কোনো সহপাঠী? জুনিয়র’?’ অন্য় একটি চ্যাটে আবার ছাত্রীকে ‘সুইটি বেবি ডটার ডল’ বলেও সম্বোধন করতে দেখা গিয়েছে স্বামী চৈতন্যন্দ সরস্বতীকে। সঙ্গে সকাল ও গভীর রাতে ইঙ্গিতপূর্ণ মেসেজ। ‘বেবিইইইই’ (সন্ধ্যা ৭:৪৯), ‘বেবি তুমি কোথায়’? (রাত ১১:৫৯),’শুভ সকাল বেবি’ (দুপুর ১২:৪০). ‘তুমি আমার উপর কেন রাগ করে আছো’? (দুপুর ১২:৪১)।
অন্য একটি চ্যাটে স্বামী চৈতন্যন্দ সরস্বতী লিখেছেন, ‘শুভ সন্ধ্যা আমার সবচেয়ে প্রিয় বেবি ডটার ডল’। জবাবে ওই ছাত্রীটি লিখেছে, ‘এখানে দুপুর স্যার, শুভ দুপুর। আপনি কি কিছু খেলেন স্যার’? কখনও আবার ছাত্রীকে সরাসরি বার্তা, ‘তুমি আমার সাথে ঘুমাবে না’? আগস্টের শুরুতে, ১৭ নির্যাতিতা দিল্লির ডিফেন্স কলোনি থানায় যৌথভাবে অভিযোগ দায়ের করেন পার্থ সারথির বিরুদ্ধে। এরপরই গা ঢাকা দেন অভিযুক্ত। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। গত ২৮ সেপ্টেম্বর । আগ্রা থেকে তাকে গ্রেফতার করে পুলিস।
(Feed Source: zeenews.com)
