‘হাতেগোনা কয়েকজনই আছে…’, উৎসবের মরশুমে অন্যরকম পোস্ট অলিভিয়ার

‘হাতেগোনা কয়েকজনই আছে…’, উৎসবের মরশুমে অন্যরকম পোস্ট অলিভিয়ার

আর ৫ জন অভিনেত্রীর মতো একেবারেই নন তিনি। চরিত্রের দিক থেকে হোক বা ব্যক্তিগত জীবন, চিরকাল সকলের থেকে আলাদা অলিভিয়া সরকার। দুর্গাপুজোর আনন্দও একেবারে অন্যরকম ভাবে উপভোগ করেন তিনি।

দুর্গাপুজোর শেষ লগ্নে এসে একেবারে অন্যরকম একটি পোস্ট করলেন অভিনেত্রী। গঙ্গাবক্ষে নৌকার মধ্যে বসে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে অলিভিয়াকে পরে থাকতে দেখা যায় একটি সবুজ রঙের কুর্তি।

ছবিটি পোস্ট করে তিনি লেখেন, পাঁচ বছর পার করে ফেললাম। পুজোর শপিং, প্ল্যান, কিছুই আর নিজে থেকে করি না। এখনতো হাতেগোনা কয়েকজনই আছে যারা জোর করে টেনে নিয়ে যায়। না হলে হয়তো এই উৎসবও ফিকে হয়ে যেত।

চলতি বছরেই নিজের মনের মানুষের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটি পোস্ট করেছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ পরেই তিনি সেই ছবিটি ডিলিট করে দেন। তবে এই ছবিতে যাদের অভিনেত্রী তুলে ধরেছেন তারা শুধুই বন্ধু না প্রিয় মানুষ তা বোঝার উপায় নেই।

তবে তাঁরা সম্পর্কে যাই হোক না কেন, অলিভিয়ার খুবই মনের মানুষ তাঁরা। খুব ভালো বন্ধু না হলে হয়তো এইভাবে বন্ধুকে পুজোর সময় বাড়ি থেকে বের করা যায় না। খুব ভালো বন্ধু না হলে হয়তো এইভাবে জোর করা যায় না। এমন বন্ধুরা চারিপাশে আছে বলেই জীবন এখনও ভীষণ সুন্দর।

প্রসঙ্গত, ছোট পর্দা বা বড় পর্দা, এমনকি ওয়েব সিরিজেও একাধিকবার দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন অলিভিয়া। মন্টু পাইলট ওয়েব সিরিজে অভিনেত্রী অভিনয় মুগ্ধ করে দর্শকদের। খুব সম্প্রতি বাংলাদেশের একটি মিউজিক ভিডিয়োয় কাজ করতে দেখা দিয়েছে অভিনেত্রীকে।

উল্লেখ্য, আগামী দিনে ‘বাপ্পা রায় ও ফুলস্টপ.কম’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অলিভিয়াকে। সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় কমিক সিরিজের ওপর নির্ভর করে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিতে রাপ্পা নামক গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল।

(Feed Source: hindustantimes.com)