Rajassthan: স্বর্গ থেকে বিদায়! জঙ্গিদের সঙ্গে লড়াই করে মেডেল জেতা কম্যান্ডো এখন ড্রাগমাফিয়া… ২০০ কেজি গাঁজা-সহ গ্রেফতার…

Rajassthan: স্বর্গ থেকে বিদায়! জঙ্গিদের সঙ্গে লড়াই করে মেডেল জেতা কম্যান্ডো এখন ড্রাগমাফিয়া… ২০০ কেজি গাঁজা-সহ গ্রেফতার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাস-বিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন। NSG-র সেই প্রাক্তন কম্যান্ডোই মাদক পাচারচক্রের ‘কিংপিন’! রাজস্থানে তাঁকে গ্রেফতার করল পুলিস। ধৃতের কাছে পাওয়া গেল ২০০ কেজি গাঁজা।

পুলিস সূত্রে খবর, ধৃতের নাম বজরং সিং। পড়াশোনা ক্লাস টেন পর্যন্ত। কর্মজীবনে শুরুতেই বিএসএফে যোগ দিয়েছিলেন বজরং। এরপর সাত বছর কমান্ডো হিসেবে কাজ করেছেন NSG-তে। মুম্বইয়ে যখন ২৬/১১ সন্ত্রাসবাদী হামলা হয়, তখন সেই অভিযানে অংশ নিয়েছিলেন বজরং।  কিন্তু ২০২১ সালে রাজনীতি আসার পরই অপরাধীদের সঙ্গে যোগাযোগ হয় প্রাক্তন  NSG কমান্ডোর। বস্তুত, বিএসএফে কাজের অভিজ্ঞতা ও ওড়িশায় পরিচিতিকে কাজে লাগিয়ে দ্রুত গাঁজা পাচারচক্রে কিংপিন হয়ে ওঠেন বজরং! অল্প পরিমাণে নয়, বরং কুইন্টাল কুইন্টাল গাঁজা পাচারের কাজ করতেন।

বজরংকে ধরার জন্য় ২৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। টানা দু’মাস  ‘অপারেশন গাঁজনী’ চালিয়ে রাজস্থানের চুরু-র রতনগড়ে তাঁকে গ্রেফতার করল  রাজ্য পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) এবং অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)। সূত্রের খবর, বারবার ঠিকানা পরিবর্তন এবং ভুয়ো মোবাইল আইডি ব্যবহার করে গ্রেফতারি এড়াচ্ছিলেন বজরং। শেষে  তাঁর বিশ্বস্ত এক রাঁধুনির সঙ্গে যোগাযোগের সূত্র ধরে  চুরু-র রতনগড়ে তার গোপন আস্তানার হদিশ পান গোয়েন্দারা।।

(Feed Source: zeenews.com)