
রংবেরঙের আউটফিট পরে দর্শকদের বহুবার দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেতা রণবীর সিং। তবে এবার পঙ্কজ ত্রিপাঠিকে দেখতে পাওয়া গেল একেবারে নতুন একটি লুকে। পঙ্কজের সেই ছবিতে কমেন্ট করে কী লিখলেন রণবীর সিং?
পংকজ ত্রিপাঠী যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি কালো রঙের টপ, সঙ্গে লাল রঙের ধুতি প্যান্ট, সবুজ রঙের একটি বিশাল বড় কোর্ট পরে রয়েছেন তিনি। মাথায় রয়েছে একটি টুপি এবং পায়ে রয়েছে নাগরাই জুতো।
তবে এটি কোনও শ্যুট নয়, প্রত্যেকটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে। ছবি শেয়ার করে পঙ্কজ লেখেন, একটি নতুন শুরু। এটি আকর্ষণীয় শুরু।কেমন লাগছে? ভাইব কেমন? তবে এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হলেও মনে করা হচ্ছে এই ছবিগুলি আগামী নতুন কিছুর ঘোষণা মাত্র।
তবে পঙ্কজের এই নতুন অবতার দেখে উচ্ছ্বসিত সকলে। সাধারণত একেবারে সাদামাটা পঙ্কজকে এইভাবে নতুন ভাবে সেজে উঠতে দেখে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি রণবীর সিংও। পঙ্কজের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘আরে ইয়ে কিয়া গুরুজি? হাম সুধার গায়ে, ওর আপ বিগর গায়ে।’
পঙ্কজের ছবির কমেন্ট বক্সে একাধিক নেটিজেনও বেশ মজার মজার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, একবারের জন্য আমি ভেবেছিলাম বস্কো সিজার আমার ফিডে কি করছে? অন্য একজন লিখেছেন, রণবীর সিং, দয়া করে পঙ্কজ ভাইকে ব্যথা দেবেন না। ওঁকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে।
রণবীর এবং পঙ্কজের ছবি সম্পর্কে
রণবীর এবং পঙ্কজ এখনও পর্যন্ত দুটি ছবিতে একসাথে কাজ করেছেন – গুন্ডে (২০১৪) এবং ৮৩ (২০২১)। আলি আব্বাস জাফর পরিচালিত ‘গুন্ডে’ ছবিতে আরও অভিনয় করেছেন অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইরফান খান। কবির খান পরিচালিত ‘৮৩’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, তাহির রাজ ভাসিন, সাকিব সেলিম, যতীন সারনা এবং চিরাগ পাতিল প্রমুখ।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরকে দেখতে পাবেন ভক্তরা। ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। ছবিটি ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পঙ্কজকে পরবর্তীতে অদিতি রাও হায়দারির সাথে “পরিবারিক মনুরঞ্জন” ছবিতে দেখা যাবে। বরুণ ভি শর্মা পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন বিনোদ ভানুশালী এবং হিমাংশু মেহরা এবং সৃজনশীল প্রযোজনা করেছেন আলী আব্বাস জাফর। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
(Feed Source: hindustantimes.com)
