)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেড় দশকের দাম্পত্যে পরকীয়া কাটা! পরিবারে তুমুল অশান্তি। শেষে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী। আর চার সন্তানকে নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দিলেন স্বামী!
পুলিস সূত্রে খবর, স্বামীর নাম সলমান। আর স্ত্রী খুশনুমা। ১৫ বছর আগে বিয়ের হয়েছিল তাদের। ওই দম্পতির চার সন্তান। সবার বড় মহক। তার বয়স বারো বছর। সবচেয়ে ছোট আটমাসের ইনাইশা। মাঝে শিফা ও আমান। একজনের বয়স ৫ বছর, আর একজনের ৩। চারজনকে নিয়েই যমুনা নদীতে ঝাঁপ দেন সলমান। কবে? গতকাল, শুক্রবার।
ঝাঁপ দেওয়ার আগে একটি ভিডিয়ো রেকর্ড করে বোন গুলিসতাকে পাঠিয়েছিলেন সলমান। যে ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। আজ, শনিবার পুলিসের দ্বারস্থ হন গুলিসতা। যমুনাতে ডুবুরি নামিয়ে সলমান ও তাঁর চার সন্তানদের দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে খবর, সম্প্রতি সলমন ও খুশনুমা অশান্তি বেড়েছে। প্রায় রোজই স্বামী-স্ত্রীর মধ্য়ে ঝামেলা। শেষ ঝগড়া হয়েছিল শুক্রবার। এরপর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান খুশনুমা। এই ঘটনার পর তার সন্তানকে নিয়ে যমুনা সেতুতে যান সলমন। এরপর সন্তানদের নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দেন।
(Feed Source: zeenews.com)
