জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দুরা বিপন্ন পাকিস্তানে? কেন ফের এই প্রশ্ন উঠছে? কারণ, প্রায় সেই জাতীয় একটা কাণ্ডই ঘটেছে। পাকিস্তানের সিন্ধের কোটরিতে মারধর ও অপমান করা হল হিন্দু যুবককে। সিন্ধের কোটরিতে (Kotri, Sindh) স্থানীয় এক রাস্তার ধাবায় (roadside Dhaba) খাবার খেতে যাওয়ায় হিন্দু বাগরি (Hindu Bagri) সম্প্রদায়ের ওই যুবককে চরম অপমান করা হয়েছে এবং নৃশংসভাবে মারধরও করা হয়েছে।
লুট
ঘটনাটি ঘটেছিল যখন দোলাত বাগরি (Dolat Bagri) নামে পরিচিত ওই যুবক দুপুরের খাবারের জন্য একটি ধাবায় গিয়েছিলেন। তিনি হোটেলে ঢুকতেই হোটেলের মালিক এবং অন্য লোকেরা তাঁর উপস্থিতিকে ভালো ভাবে নেয় না। তাঁরা তাঁকে সেখানে খাবার দিতে আপত্তি জানায় এবং তাঁকে অপমান করতে শুরু করে। এরপর হোটেলের দলটি লোকটির হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। শুধু তাই নয়, অভিযোগ, তারা দোলাত বাগরির পকেট থেকে ৬০,০০০ টাকাও লুট করে!
বর্ণ বা সম্প্রদায়গত বৈষম্য
কেন হিন্দু যুবকটিকে মারধর করা হয়েছিল? দলিত বাগরিকে মারধর করার মূল কারণ ছিল বর্ণ বা সম্প্রদায়গত বৈষম্য। ধাবায় খাবার খাওয়ার “অপরাধে” তাঁর উপর এই নৃশংস অত্যাচার চালানো হয়। দোলাত তাঁদের কাছে করুণ মিনতি করেন, তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ধাবায় খাবার খাওয়ার “সাহস” দেখানোর জন্য উন্মত্ত ওই দলটি তাঁকে ক্রমাগত মারধর করে যায়।
পরবর্তী ঘটনা
এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর তা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং ন্যায়বিচারের দাবি ওঠে। জনসাধারণের প্রবল প্রতিবাদের পর, স্থানীয় পুলিশ সাতজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিযুক্তদের চিহ্নিত করা হয়। তারা হল– ফায়াজ আলি, আরশাদ আলি, মইন আলি, শফি মুহাম্মদ, নিয়াজ, দার মুহাম্মদ, ইকরাম। কোটরি পুলিস কেন এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি? এফআইআর (FIR) দায়ের হওয়ার পরেও কোটরি পুলিস এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
সংখ্যালঘুনিপীড়ন, জাতভিত্তিক বৈষম্য
সংখ্যালঘুদের উপর নিপীড়ন (Persecution of Minorities) পাকিস্তানে ক্রমশ একটা ইস্যু হয়ে উঠছে। সিন্ধু প্রদেশে সংখ্যালঘুদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ চলে তার প্রেক্ষিতে পুলিস প্রশাসনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এই ধরনের ঘটনায় পুলিসের নিস্ক্রিয়তা সমাজে ঘটা এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সদিচ্ছা নিয়ে সন্দেহের আবহ তৈরি করেছে বলে দাবি একাংশের।
(Feed Source: zeenews.com)
