)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্নান করতে নেমেছিলেন নদীতে। সঙ্গে ছিলেন আরও অনেকেই। সবার সামনে গৃহবধূকে টেনে নিয়ে চলে গেল কুমির। চিত্কার চেঁচামেচি করে করে কোনও লাভ হল না। কয়েক মুহূর্তে গৃহবধূকে নিয়ে জলে ডুব দিয়ে দিল ঘাতক কুমির। সেই দৃশ্য় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার ওই ঘটনা ঘটেছে ওড়িশার জাজপুর জেলার খরোস্রোতা নদীতে।
সোমবার বিকেল কাঁটিয়া গ্রামের গৃহবধূ সৌদামিনি মাহালা নদীতে নেমেছিলেন স্নান করতে। আচমকাই কুমির এসে তাকে টেনে নিয়ে যায়। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রবল চিত্কার করে তেড়ে গেলেও কোনও কাজ হয়নি। জলে তলিয়ে যায় কুমির। খবর পেয়েই চেলে আসে দমকল। শুরু হয়ে যায় তল্লাশি অভিযান।
महिला को जबड़े में दबाकर ले के गहरे पानी चला गया मगरमच्छ :-
यह वायरल वीडियो ओडिशा के जाजपुर का बताया जा रहा है। जब महिला नदी में नहा रही थी, तब मगरमच्छ ने महिला को शिकार बना लिया।
इस दौरान वहां मौजूद ग्रामीणों ने उसे बचाने की कोशिश भी कि, लेकिन मगरमच्छ ने महिला को जबड़े में… pic.twitter.com/kACLDvIS0D
— Amarjeet Kumar (@Amarjeet0096) October 8, 2025
প্রত্যক্ষদর্শী নবকিশোর মাহালা বলেন, কুমির ওই মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে দেখেই আমরা নদীতে ঝাঁপ দিই। কুমিরটিকে তাড়া করি। কিন্তু কিছু করতে পারিনি। চোখের সামনেই জলে তলিয়ে যায় কুমিরটি।
খরোস্রোতা নামে ওই নদীতে খুব কমই কুমিরের দেখা মেলে। ফলে নদীর পাড়ে বসাবাসকারী গ্রামের মানুষজন বহু কাজ নদীতেই করে থাকেন। সেকরম প্রায় নিশ্চিন্ত হয়েই নদীতে নেমেছিলেন সৌদামিনি মাহালা। আচমকাই ঘটে যায় ওই অঘটন। প্রশাসনের তরফে স্থানীয়দের বলা হয়েছে, যতক্ষণ না ওই কুমিরটিকে এলাকা ছাড়া করা যায় ততক্ষণ কেউ যেন নদীতে না নামে।
উল্লেখ্য, সম্প্রতি জাজপুর জেলার বৈতরনী নদীতেও এমন ঘটনা ঘটেছিল। মহানদীতেও প্রায়ই একই ঘটনা ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন এক ব্য়ক্তি।
(Feed Source: zeenews.com)
