Taliban Women Journalist Controversy: মেয়েদের ঢুকতে দেয়নি…তালিবানি ‘ফতোয়া’ দিল্লিতে! চরমে বিতর্ক, বিদেশমন্ত্রক যা জানাল, যা বলল আফগানিস্তান..

Taliban Women Journalist Controversy: মেয়েদের ঢুকতে দেয়নি…তালিবানি ‘ফতোয়া’ দিল্লিতে! চরমে বিতর্ক, বিদেশমন্ত্রক যা জানাল, যা বলল আফগানিস্তান..

“আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এটা মেনে নেওয়া যায় না৷” ব্রডকাস্টার ইন্ডিয়া টুডেতে কর্মরত উপস্থাপক গীতা মোহন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন।

নয়াদিল্লি: আফগানিস্তানে তো করেই থাকে৷ তা-বলে ভারতের মাটিতে বসেও! তালিবান নেতার ‘ফতোয়া’ ঘিরে রীতিমতো উত্তপ্ত জাতীয় সাংবাদিক মহল৷ অভিযোগ, গত শুক্রবার নয়াদিল্লিতে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে ঢুকতে দেওয়া হয়নি কোনও মহিলা সাংবাদিককে৷ যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভে ফেটে পড়েন মহিলা সাংবাদিকেরা৷ কী করে এমন ঘটনা ভারতের মাটিতে ঘটতে দিল কেন্দ্রীয় সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সব মিলিয়ে বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যে, বিদেশমন্ত্রকের তরফে এ বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ সেই বিবৃতিতে জানানো হয়েছে, মহিলা সাংবাদিকদের সাংবাদিক বৈঠকে ঢুকতে না দেওয়ার বিষয়টির সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই৷