Malda Tourism: চিতল হরিণ, নীল গাই, এশিয়ান ওপেন বিল… কী নেই! টুক করে ঘুরে আসুন ‘এই’ ফরেস্ট থেকে, হাতের নাগালেই দারুণ ট্যুরিস্ট স্পট

Malda Tourism: চিতল হরিণ, নীল গাই, এশিয়ান ওপেন বিল… কী নেই! টুক করে ঘুরে আসুন ‘এই’ ফরেস্ট থেকে, হাতের নাগালেই দারুণ ট্যুরিস্ট স্পট

Malda Tourism: শুধু শামুকখোল নয়, এই ফরেস্টে আসলে পর্যটকরা দেখতে পাবেন চিতল হরিণ, নীল গাই সহ মোট ১২৮ প্রজাতির দেশ-বিদেশের পাখি। এই মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের এখানে আসার অনুরোধ জানিয়েছেন বন দফতরের আধিকারিক।

মালদহের আদিনা ফরেস্টে শামুকখোল পাখির কলোনি

মালদহ, জিএম মোমিনঃ শতাধিক বছর আগে বিদেশ থেকে এসে মালদহে উপনিবেশ গড়েছেন। ফি বছরই ৬ মাস এখানে থাকার পর ভিনরাজ্য সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি দেন। প্রতিবছর জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাঁদের ঠিকানা মালদহের আদিনা ফরেস্ট। একশো-দু’শো নয় হাজার হাজার এশিয়ান ওপেন বিল তথা শামুকখোল পাখি সহ প্রায় ১২৮ প্রজাতির পাখির বসবাস এখানে।

প্রতিবছর‌ই মূলত প্রজননের জন্য মালদহের আদিনা ফরেস্টে এসে থাকে শামুকখোল পাখি। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে গরম মনোরম পরিবেশের জন্য বছরের শেষের দিকে পাখিগুলি দক্ষিণ এশিয়ার দিকে পাড়ি দেয়। যদিও এই সময়ে শামুকখোল ছানাগুলি বড় হয়ে যায়। তাই তার আগে শামুকখোল পাখিদের পরিসংখ্যান জানতে পাখিশুমারি শুরু করল মালদহ জেলা বন দফতর। এদিন মালদহের আদিনা ফরেস্ট চত্বরে পাখিদের গণনার কাজ করেন আধিকারিকরা।

শুধু শামুকখোল নয়, এই আদিনা ফরেস্টে আসলে পর্যটকরা দেখতে পাবেন চিতল হরিণ, নীল গাই সহ মোট ১২৮ প্রজাতির দেশ-বিদেশের পাখি। বর্তমানে আদিনা ফরেস্টে কলোনি অর্থাৎ উপনিবেশ গড়ে থাকা হাজার হাজার শামুকখোল পাখিদের গণনা করছেন বন দফতর আধিকারিকরা। গণনা শেষে সঠিক মোট পরিসংখ্যান জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা

(Feed Source: news18.com)