
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাস চালাতে চালাতে ড্রাইভারের আচমকাই খিঁচুনি। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৯টি গাড়িতে ধাক্কা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে ভয়ংকর দুর্ঘটনা। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (BMTC)-এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি অটোরিকশা, তিনটি প্রাইভেট কার এবং কয়েকটি বাইকে ধাক্কা মারে।
কীভাবে দুর্ঘটনা ঘটে?
শনিবার দুর্ঘটনাটি ঘটে। ৩৫ বছরের বাসচালক লোকেশ কুমার হঠাত্ খিঁচুনিতে আক্রান্ত হন। অসচেতনভাবে সেই সময় তিনি অ্যাক্সিলারেটরের উপর পা দিয়ে ফেলেন। যার ফলে বাসটি আচমকা গতি পেয়ে সামনে থাকা গাড়িগুলির ওপর ছুটে যায়।CCTV ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার ঠিক আগে চালক খিঁচুনিতে কাঁপছিলেন এবং নিয়ন্ত্রণ হারান। বাসের কন্ডাক্টর তাঁকে সাহায্য করার চেষ্টা করলেও গাড়ির গতি থামাতে পারেননি।
Bengaluru, Karnataka: Yesterday, near Chinnaswamy Stadium, a bus driver suffered a heart attack and lost control of the bus, crashing into 9 vehicles. The entire incident was captured in the bus’s CCTV. pic.twitter.com/5ptRSoHgtG
— Deadly Kalesh (@Deadlykalesh) October 12, 2025
বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল?
বাসটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বানাশঙ্করির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন।
কে কে আহত হয়েছেন?
একজন অটোরিকশা চালক এবং একটি SUV-তে থাকা এক মহিলা যাত্রী আঘাত পেয়েছেন। চালক লোকেশ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা নিয়ে চিকিৎসকরা নজর রাখছেন। এই দুর্ঘটনা শহরের ব্যস্ত এলাকায় নিরাপত্তা ও গণপরিবহনে চালকদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, চলতি বছরে বাস চালাতে গিয়ে অস্বস্তি বোধ করেন বাসচালক। তখনই তিনি বাসের হেল্পারকে বলেন বাস চালাতে। তিনি পাশেই বসেছিলেন। তাঁর আর এক পাশে বসেছিলেন এক মহিলা যাত্রী। কিন্তু সময় যত অতিক্রম করতে থাকে বাসচালক সতীশের অবস্থা তত অবনতি হতে থাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই বাসের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান এবং চলন্ত বাসেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
(Feed Source: zeenews.com)
