Trump on Iran: ইজরায়েলে দাঁড়িয়ে ইরানকে হুঁশিয়ারি! সব ভুলে গিয়ে বন্ধু হয়ে যাবেন ট্রাম্প..শুধু খামেনেইকে মানতে হবে এই শর্ত

Trump on Iran: ইজরায়েলে দাঁড়িয়ে ইরানকে হুঁশিয়ারি! সব ভুলে গিয়ে বন্ধু হয়ে যাবেন ট্রাম্প..শুধু খামেনেইকে মানতে হবে এই শর্ত

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে ইজরায়েলি পার্লামেন্টে ট্রাম্প বলেন, ‘‘আমরা যদি ইরানে বোমা না ফেলতাম, তাহলে এই চুক্তি আর হত না৷ যতদিন ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকত, আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলো এই শান্তি চুক্তি করতে পারত না ’’

জেরুজালেম: এককথায় যুদ্ধ জয়৷ ইজরায়েল, আমেরিকা এবং তাদের জোটসঙ্গী দেশগুলির একত্র জয়৷ যুদ্ধ জয়৷ আর সেই জয়ই উদযাপিত হয়ে গেল জেরুজালেমে ইজরায়েলের পার্লামেন্ট নেসেট-এ৷ সোমবার নেসেট-এ বক্তৃতা করার সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিষয়টিকে মধ্যপ্রাচ্যের নতুন ভোর বলে উল্লেখ করেন৷ পাশাপাশি, এই যুদ্ধ জয়ের পিছনে ইরানের উপরে হামলার প্রসঙ্গও উত্থাপিত করেন তিনি৷