Bride charges Hugging fee: খুব বেশি সৎ হবু বর! ফটোশুটের সময় শুধু ‘জড়িয়ে ধরায়’ বিয়ে বাতিল করে ৪ লাখ টাকা দাবি কনের…

Bride charges Hugging fee: খুব বেশি সৎ হবু বর! ফটোশুটের সময় শুধু ‘জড়িয়ে ধরায়’ বিয়ে বাতিল করে ৪ লাখ টাকা দাবি কনের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরের ‘অতি কম আয়’! তাই বিয়ে বাতিল করে দিলেন কনে। তবে বিয়ে বাতিল করেও ‘আলিঙ্গনের ফি’ হিসেবে দাবি করলেন ৪ লাখ টাকা। ঘটনাটি মধ্য চীনের। ওই যুবতী তাঁর হবু বরের অত্যধিক সৎ স্বভাব ও কম আয়ের কথা উল্লেখ করে তাঁর বিয়ে বাতিল করে দেন। তারপর তাঁকে আলিঙ্গন করার দাম হিসেবে দাবি করেন  ৩০,০০০ ইউয়ান ‘হাগিং ফি’! ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ৪ লক্ষ টাকা।

জানা গিয়েছে, গত বছর এক ঘটকের মাধ্যমে এই দম্পতির পরিচয় হয়। তারপর জানুয়ারিতে তাঁদের বাগদান হয়। বিয়ের দিন ঠিক হয়েছিল নভেম্বরে। হোটেল বুকিংও করা হয়ে গিয়েছিল। এমনকি বিয়ের আগের ফটোশুটও করেছিলেন দম্পতি। চীনের প্রচলিত রীতি অনুযায়ী, বরের পরিবার কনের পরিবারকে ২০০,০০০ ইউয়ান ( ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা) বাগদানের উপহার হিসেবেও দিয়েছিল। কিন্তু বিয়ের মাত্র কয়েক সপ্তাহ আগে, ওই যুবতী হঠাৎ করেই তাঁর বাগদানের প্রতিশ্রুতি থেকে সরে আসেন।

ওই যুবতী দাবি করেন, তাঁর বাগদত্ত হবু স্বামী “অত্যধিক সৎ”। আর আর্থিকভাবেও নাকি দুর্বল, তাঁর জন্য ঠিক যোগ্য নন! তাই তিনি বিয়ে ভেঙে দেন। সেইসঙ্গে বাগদানের উপহার বাবদ দেওয়া টাকাও ফিরিয়ে দিতে রাজি হন… তবে “আলিঙ্গনের ফি” হিসেবে ৩০,০০০ ইউয়ান কেটে রেখে! যুবতীর কথায়, ফটোশুটের সময় তাঁদের যে ‘শারীরিক স্পর্শ’ হয়েছে, তার জন্যই এই দাম।

(Feed Source: zeenews.com)