Cancer Vaccine: ক্যানসার নিরাময়ের উত্তর সূত্র ‘সুপার ভ্যাকসিন’, মার্কিনে তোলপাড়!

Cancer Vaccine: ক্যানসার নিরাময়ের উত্তর সূত্র ‘সুপার ভ্যাকসিন’, মার্কিনে তোলপাড়!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের আবিস্কার ‘সুপার ভ্যাকসিন’। বিশেষ ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।

ল্যাবে এই ভ্যাকসিনটি ইঁদুরের উপর প্রয়োগ করা হয়। সে পরীক্ষায় দেখা যায় ইঁদুরটির মধ্যে সব রোগ প্রতিরোধের অ্যান্টিবডি তৈরি হয়েছে। শুধু তাই নয় এমনকি মারণ ব্যাধি ক্যানসারের কোষ খুঁজেও সেটিকে ধ্বংস করেছে এই ভ্যাকসিন।

বিজ্ঞানীদের মতে ‘দেহের অস্বাভাবিক কোষের গঠন যা পরবর্তীতে মারণ ব্যাধি ক্যানসার হতে পারে তা এই ভ্যাকসিন খুঁজে বের করে আর সেসব কোষকে ধ্বংস করে দেয়। বিজ্ঞানীদের ধারণা এই সুপার ভ্যাকসিন ব্রেস্ট ক্যানসার, প্যানক্রিয়াটিক ক্যানসার এবং মেলানোমার মত মারণ রোগ হওয়ার ঝুঁকিও কমাতে পারে।’

যদিও ভ্যাকসিনটি এই মুহূর্তে পশু এবং ইঁদুরের উপরই প্রয়োগে সীমাবদ্ধ এবং কবে তা মানুষের উপর প্রয়োগ হবে জানা যায়নি। এর পাশাপাশি এই ‘সুপার ভ্যাকসিনটির’ কোনও ক্ষতিকর দিক রয়েছে কি না তা নিয়ে বিজ্ঞানী মহলে জল্পনা তুঙ্গে।

(Feed Source: zeenews.com)