Ansumana Kromah: বিদেশি ফুটবলারের বাঙালি বউ, হঠাত্‍-ই প্রয়াত ক্রোমা-ঘরণী পূজা!

Ansumana Kromah: বিদেশি ফুটবলারের বাঙালি বউ, হঠাত্‍-ই প্রয়াত ক্রোমা-ঘরণী পূজা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতায় খেলতে এসে বাঙালি মেয়ের সঙ্গেই ঘর বেঁধেছিলেন। আচমকাই প্রয়াত ফুটবলার আনসুমানা ক্রোমার স্ত্রী পূজা দত্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজেই দুঃসংবাদ দিলেন লাইবেরিয়ার ফুটবলার। ময়দানের শোকের ছায়া।

কলকাতা ময়দানের পরিচিত মুখ ক্রোমা। প্রথম বড় ক্লাব মোহনবাগান। খেলেছেন ইস্টবেঙ্গলেও। ২০১৯ সালে ক্রোমা যখন কলকাতার মেয়ে পূজো  বিয়ে করেন, তখন রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। মাত্র ৬ বছরেই শেষ হয়ে গেল দাম্পত্য। বিয়ের পর পুজার নাম হয় সাদিয়া। তাঁদের দুই সন্তানও রয়েছে। বড় বড়টির বয়স ৫ বছর, ছোটটির মাত্র ২ মাস।

সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রোমা লিখেছেন, ‘তুমি আমাদের বড্ড তাড়াতাড়ি ছেড়ে গেলে সাদিয়া। আমার মন কষ্টে ভেঙে পড়ছে। আমাদের ৫ বছর ও ২ মাসের সন্তানদের কীভাবে বলব, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে একদিন সবাইকে ফিরতে হবে’।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে পূজার। সূত্রের খবর, আগে থেকে কোনও শারীরিক অসুস্থতা ছিল তাঁর। গতকাল, মঙ্গলবার রাতে দুধ-মুড়ি খেয়ে শুতে গিয়েছিলেন তিনি। এরপর শৌচাগারের যাওয়ার জন্য উঠতেই পড়ে যান। মুখ থেকে গ্য়াঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে গিয়েও আর বাঁচানো যায়নি।

এদিকে গত বছর ব্রেনস্ট্রোক আক্রান্ত হয়েছিলেন ক্রোমা। শরীরের ডান পাশ অসাড় হয়ে গিয়েছিল। পরে অবশ্য ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন তিনি। তখন দিনরাত এক করে স্বামীর পাশে ছিলেন পুজা।

(Feed Source: zeenews.com)