Sukanta Majumdar: এসআইআর নিয়ে তৃণমূলের ‘ হুমকির’ অভিযোগ এবার ‘পাল্টা’ পথে নামল বিজেপি

Sukanta Majumdar: এসআইআর নিয়ে তৃণমূলের ‘ হুমকির’ অভিযোগ এবার ‘পাল্টা’ পথে নামল বিজেপি

এসআইআর প্রসঙ্গে রাজ্যের শাসকদলের একাধিক নেতামন্ত্রী দের মুখে হুমকি শোনা যাচ্ছে বলে অভিযোগ বিজেপির। সেই হুমকির পাল্টা আসরে বঙ্গ বিজেপি নেতৃত্ব। 

কলকাতা: ‘গেরুয়া শিবিরের দাবি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা এখন এসআইআরের আতঙ্কে ভুগতে শুরু করেছেন। তাঁরা খুব ভাল মতোই জানেন যে, বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে। আর এসআইআর হওয়ার পর নির্বাচন হলে তৃণমূল এতদিন যে অবৈধ ভোটারের সাহায্য নিয়ে ভোট বৈতরনি পার হয়েছে, সেই পরিকল্পনা বানচাল হয়ে যাবে। যার ফলে তাদের ক্ষমতার টিকে থাকাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই দাবি করছে বিজেপি। আর তার পরিপ্রেক্ষিতেই তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় এসআইআরের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন।’ আর কলেজ স্কোয়ার থেকে শাসক দলের নেতাদের সেই হুমকিরই পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।