)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্প সময়ের মধ্যে আচমকা বিপুল বৃষ্টি (Torrential rain)! ভেসে গেল মেক্সিকো (Mexico)। মারা গেলেন ১৩০ জন! আতঙ্কের চেহারা সর্বত্র। গত সপ্তাহ থেকেই অবশ্য বিপর্যয় চলছে সেখানে। তখনই প্রায় ৬৪ জনের মৃত্যুর খবর এসেছিল। জনাপঁয়ষট্টি ছিলেন নিখোঁজ (65 missing)! বলা হচ্ছে ট্রপিক্যাল ডিপ্রেশনের (tropical depression) জেরে এরকম ঘটেছে। বৃষ্টিবন্যার জেরে নেমেছে ধস (landslides) প্লাবিত হয়েছে বহু এলাকা (flooding in parts of Gulf Coast)।
মেক্সিকোয়
মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় মারা গিয়েছেন ১৩০ জন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ছিলেন ৬৫ জন। সেই নিখোঁজদের কোনও খোঁজ এখনও মেলেনি। ফলে ধরে নেওয়া হচ্ছিল তাঁরা মারা গিয়েছেন। গত সপ্তাহে মেক্সিকোর কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট প্লাবিত হয়, ভূমিধস নামে, সড়ক ও সেতু ভেঙে যায়। অনেক ছোট গ্রামেই রাস্তাঘাট দিয়ে পৌঁছনো যায়নি। সম্পূর্ণ বিচ্ছিন্ন সেগুলি। স্থানীয় লোকজন অবশ্য খাবার ও জিনিসপত্র পৌঁছনোর জন্য পথ তৈরির আপ্রাণ চেষ্টা করছেন।
উদ্ধারকাজে
মেক্সিকো প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সোমবারই বলেছিলেন, উদ্ধারকাজে সহায়তার জন্য প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নৌকা, উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
ত্রাণ
বন্যায় বিপর্যস্তদের জন্য জরুরি খাবার ও জল পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় যাঁরা বাড়ি হারিয়েছেন, তাঁদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ১ লক্ষ বাড়ি ভেঙে পড়েছে। হেলিকপ্টার দিয়ে দূরবর্তী মানুষদের কাছে খাবার ও জল পৌঁছে দেওয়া হচ্ছে।
(Feed Source: zeenews.com)
