আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার কিনতে পারবেন ভাল স্মার্টফোন! কত টাকা দিচ্ছে রাজ্য সরকার?

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার কিনতে পারবেন ভাল স্মার্টফোন! কত টাকা দিচ্ছে রাজ্য সরকার?

টাকা সরাসরি চলে যাবে অ্যাকাউন্টে! উৎসবের মরশুমে ভাল ফোন কিনতে পারবেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্য সরকারের বড় পদক্ষেপ।

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন কিনতে টাকা দিল রাজ্য

কালীপুজোর আগেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রত্যেক অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীকে স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকা দেওয়া হল। টাকা সরাসরি চলে যাবে কর্মীদের অ্যাকাউন্টে। বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশা কর্মী রয়েছেন।