জনপ্রিয় বলিউড সেলিব্রিটি এবং তাদের পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন

জনপ্রিয় বলিউড সেলিব্রিটি এবং তাদের পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন

শাহরুখ খান এবং গৌরী খান

প্যারিসকে বলা হয় ভালবাসার শহর। শহরের বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায় ভালোবাসার নিদর্শন। অনেকেই মধুচন্দ্রিমার জন্য় দূরের ডেস্টিনেশন হিসাবে প্য়ারিসকে প্রথমেই বেছে নেন।

সম্ভবত এই কারণেই শাহরুখ এবং গৌরী এটিকে তাদের মধুচন্দ্রিমার জায়গা হিসাবে বেছে নিয়েছিলেন।

 আরবাজ খান এবং মালাইকা অরোরা

আরবাজ খান এবং মালাইকা অরোরা

এই দম্পতি ১৯৯৮ সালের এপ্রিল মাসে বিয়ে করেন এবং তারা মধুচন্দ্রমার জন্য় মালদ্বীপকে বেছে নেন। মালদ্বীপ কিন্তু শান্তিপূর্ণ রোম্যান্সের জন্য পারফেক্ট। টম ক্রুজ এবং কেটি হোমস, কেটি পেরি এবং রাসেল ব্র্যান্ডের মতো হলিউডের দম্পতিরা এই প্রতি আকৃষ্ট হয়ে ছুটে এসেছেন।

সইফ আলি খান ও করিনা কাপুর

সইফ আলি খান ও করিনা কাপুর

ছোটা নবাব সইফ আলি খান ও তার বেগম সাহেবা করিনাকে নিয়ে তাদের রোমান্টিক ভ্রমণের জন্য বিয়ের পরেই উড়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের গুস্তাদে । বরফে ঢাকা পর্বতমালা, মনোরম দৃশ্য মধুচন্দ্রিমার আনন্দকে দ্বিগুণ করে তোলে।

 শিল্পা শেটি এবং রাজ কুন্দ্রা

শিল্পা শেটি এবং রাজ কুন্দ্রা

শিল্পা শেটি এবং রাজ কুন্দ্রা প্রেম ছিল তখনকার সময়ে হট টপিক। জানা যায় তিন কোটি টাকার এঙ্গেজমেন্ট রিং পরিয়ে শিল্পার সঙ্গে বাগদান সেরেছিলেন রাজ। ২০০৯ সালে বিয়ে সেরে নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য় যান মার্কিন মুলুকের বাহামাতে।

 আমির খান ও কিরণ রাও

আমির খান ও কিরণ রাও

আমির খান কিরণের সাথে মধুচন্দ্রিমার জন্য পঞ্চগনিকে বেছে নিয়েছিলেন। জায়গাটি শ্বাসরুদ্ধকর দর্শনীয় স্থান। কিরণ এবং আমির মধুচন্দ্রিমার দিনগুলোকে স্মরণীয় রাখার জন্য় পঞ্চগনিকে পারফেক্ট বলে মনে করেছিলেন।

বিদ্যা বালান এবং সিদ্ধার্থ রায় কাপুর

বিদ্যা বালান এবং সিদ্ধার্থ রায় কাপুর

বিদ্যা বালান এবং ইউটিভি সিইও সিদ্ধার্থ রোমান্টিক ছুটির কাটাতে মধুচন্দ্রিমায় চির সুন্দর ক্যারিবীয় দ্বীপে গিয়েছিলেন। দ্বীপটিতে আপনি অসাধারণ সূর্যাস্ত উপভোগ করতে পারেবেন। পাশাপাশি অ্যাডভেঞ্চারের মজা নিতে পারেন ক্যারিবীয় দ্বীপে।

 শাহিদ কাপুর এবং মীরা

শাহিদ কাপুর এবং মীরা

জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। এই তারকা দম্পতি মধুচন্দ্রিমার জন্য লন্ডনে গিয়েছিলেন।

 ইমরান খান এবং অবন্তিকা

ইমরান খান এবং অবন্তিকা

চকোলেট বয় ইমরান তার শৈশবের বন্ধু অবন্তিকা ঘনিষ্ঠ বন্ধুদের এবং কাছের আত্মীয়দের নিয়ে বিয়ে সারেন। এই দম্পতি মধুচন্দ্রিমায় থাইল্যান্ডের ফুকেতের একটি অত্যাশ্চর্য দ্বীপে গিয়েছিলেন।

 দিয়া মির্জা এবং সাহিল

দিয়া মির্জা এবং সাহিল

এই দম্পতি মধুচন্দ্রিমায় তুরস্কে গিয়েছিলেন। তারা তুরস্ককে তাদের মধুচন্দ্রিমা গন্তব্য হিসাবে বেছে নিয়েছিলেন কারণ এখানকার নীল মসজিদ, বেসিলিকা ট্যাঙ্ক, টপকাপি প্যালেস, হাজিয়া সোফিয়া এবং আরও বেশ কয়েকটি সুন্দর মসজিদ এবং প্রাসাদের সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য়।

 অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন তাদের মধুচন্দ্রিমায় ইউরোপ জুড়ে ভ্রমণ করেছিলেন। লোরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কানে কিছুদিন থাকার পর বচ্চন দম্পতি সোজা চলে যান নিউ ইয়র্কে।

 মহেশ ভূপতি ও লারা দত্ত

মহেশ ভূপতি ও লারা দত্ত

মহেশ ভূপতি ও লারা দত্ত দীর্ঘ প্রেমের পর নিকট আত্মীয়দের সঙ্গে নিয়ে গাটছড়া বাঁধেন। এরপরেই তারা মধুচন্দ্রিমার জন্য় বালিতে উড়ে যান।

 মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে

মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে

মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে রোমান্টিক মধুচন্দ্রিমার জন্য হাওয়াই গিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই সত্যিই মধুচন্দ্রিমার পারফেক্ট গন্তব্যের জন্য উপযুক্ত।

 আনুশকা শর্মা ও বিরাট কোহলি

আনুশকা শর্মা ও বিরাট কোহলি

বিরুষ্কার বিয়ে জনপ্রিয়তার দিক থেকে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল এবং তাদের ভক্তদের জন্য আনন্দদায়ক চমক নিয়ে এসেছিল দম্পতি। বিয়ের পর একসঙ্গে কিছু কোয়ালিটি টাইম কাটানোর জন্য ফিনল্যান্ডে যান বিরাট-অনুষ্কা।

 বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার

বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের বিয়ে টক অফ দ্য টাউন ছিল। কেবল তাদের সুন্দর বিবাহের ছবিগুলিই নয়, তাদের সিজলিং মধুচন্দ্রিমার ছবিগুলিও ভক্তদের মধ্যে কৌতুহল বাড়িয়ে তুলেছিল। এই দম্পতি তাদের নিখুঁত মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে গিয়েছিলেন।

জেনেলিয়া ডি'সুজা এবং রীতেশ দেশমুখ

জেনেলিয়া ডি’সুজা এবং রীতেশ দেশমুখ

জেনেলিয়া ডি’সুজা এবং রীতেশ দেশমুখের বিয়ে শুধু গড়পড়তা ভারতীয় বিয়েই ছিল না। এটি একটি বিগফ্য়াট ওয়েডিং ছিল। মধুচন্দ্রিমার জন্য, এই দম্পতি বিশাখাপত্তনমের সুন্দর বন্দর শহর ভাইজাগে গিয়েছিলেন।

সাগরিকা ঘাটগে এবং জাহির খান

সাগরিকা ঘাটগে এবং জাহির খান

ভারতের অন্যতম প্রতিভাবান বোলার জাহির খান ২০১৭ সালের ২৩ নভেম্বর তার দীর্ঘদিনের সঙ্গী ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। তাদের বিলাসবহুল বিবাহের পরে, এই দম্পতি তাদের মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপকে বেছে নিয়েছিলেন। তারা ইনস্টাগ্রামের মধুচন্দ্রিমার ছবিগুলি শেয়ার করেন।

 আসিন ও রাহুল

আসিন ও রাহুল

আসিন এবং মাইক্রোমেক্স-এর সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা ১৯ জানুয়ারি দিল্লিতে বিয়ে করেন এবং তাদের মধুচন্দ্রিমার জন্য নিউ ইয়র্কে যান। সূত্রের খবর অনুযায়ী, বিজনেস টাইকুন রাহুল তাকে ইউরোপের চিত্তাকর্ষক দেশে নিয়ে গিয়ে তার জন্য একটি সুন্দর সারপ্রাইজের পরিকল্পনা করেছিলেন।

(Source: oneindia.com)