লক্ষ্মীমন্ত ছোট্ট কৃষভি! একমাত্র মেয়েকে ধনতেরাসে সোনার উপহার কাঞ্চনের, কী দিলেন?

লক্ষ্মীমন্ত ছোট্ট কৃষভি! একমাত্র মেয়েকে ধনতেরাসে সোনার উপহার কাঞ্চনের, কী দিলেন?

শনিবার ছিল ধনতেরাসে। হিন্দুশাস্ত্রে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। ‘ধন’ শব্দের অর্থ হল ধনসম্পত্তি। ‘তেরস’ শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। কথিত রয়েছে যে, এই দিনটি হল মা লক্ষ্মীর জন্মতিথি। এই দিন দেবীর আরাধনা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আর তাই নিজেদের ছোট্ট লক্ষ্মী কৃষভিকে সোনা উপহার দিলেন নতুন বাবা-মা শ্রীময়ী ও কাঞ্চন।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ থাকেন শ্রীময়ী। শনিবার শেয়ার করা ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘সকলকে শুভ ধনতেরাস। আর এখন বাঙালির বারো মাসে তেরো পার্বন। সব উৎসবই আমরা উদযাপন করি। আমারও মনে হয় ইশ্বরকে ডাকার জন্য আলাদা করে কোনো জাতি বা ধর্মের প্রয়োজন পড়ে না। ধনতেরাসে জানি বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। অনেকে জানি দ্বীপান্বিতা কালীপুজোয় বাড়িতে কালীলক্ষ্মীর পুজো করেন। আর আমার ছোট্ট লক্ষ্মী যার বয়স হচ্ছে ১১ মাস, তাকে তার বাবা একটা উপহার দিয়েছে।’ এরপর মেয়ের হাতে একটি গয়নার বাক্স তুলে দেন শ্রীময়ী। চকচকে লাল রঙের বাক্সটি বেশ মনে ধরে খুদেরও। যদিও ভিতরে থাকা গয়না খুলে দেখাননি অভিনেত্রী আর।

গত বছর কালীপুজোর ২ দিন পরেই জন্ম হয় কৃষভির। বিয়ের মতো, প্রেগন্যান্সিতেও চমক রেখেছিলেন এই দম্পতি। সন্তান আসতে চলেছে, অর্থাৎ গর্ভাবস্থার খবর ঘুনাক্ষরে কাওকে জানতে দেননি তাঁরা। তবে কালীপুজোর রাতে শাড়ির ফাঁক দিয়ে বেবিবাম্প ধরা পড়লে, শুরু হয় চর্চা। আর চর্চা হতে না হতেই সামনে চলে আসে কৃষভির জন্মের খবর।

২০২৪ সালেই বিয়ের পিঁড়িতে বসেন ৫৩-র কাঞ্চন ও ২৭ বছরের শ্রীময়ী। প্রথমে ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে, তারপর মার্চ মাসে হয় সামাজিক বিয়ে। একেবারে অগ্নিসাক্ষী মেনে, সব নিয়মনীতি পালন করে। আর আইনি বিয়ের সাড়ে ৮ মাসেই কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান কৃষভি। অবশ্য কৃষভি ছাড়াও আরেক সন্তানের বাবা কঞ্চন। প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে একটি ছেলের বাবা তিনি, ওশের বয়স বর্তমানে ১১।

(Feed Source: hindustantimes.com)