
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার দীপালিতে পোস্টাল ডিপার্টমেন্টের কর্মীদের জন্য ডাবল ধামাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁদের একাংশ পাবেন প্রোডাকটিভিটি লিঙ্কড বোনাস।
কেন্দ্রের পোস্টাল ডিপার্টমেন্ট এর নির্দেশিকায় ওই কথা ঘোষণা করেছে। ওই নির্দেশিকা অনুযায়ী পোস্টাল ডিপার্টমেন্টের কর্মীরা পাবেন বিপুল টাকা বোনাস। দীপাবলিতে তাদের অ্যাকাউন্টে ঢুকছে ৬০ দিনের বেতন।
সরকার ওই বোনাসের মাধ্যমে কর্মীদের পরিশ্রমকেই মর্যাদা দিচ্ছে না তাদের জন্য দেওয়া হচ্ছে আর্থিক পুরস্কারও। কিন্তু কারা পাবেন ওই বোনাস?
কারা পাবেন বোনাস
গ্রুপ সি, মাল্টি টাস্কিং স্টাফ, গ্রুপ বি নন গেজেটেড কর্মী
গ্রামীণ ডাক সেবক যারা নিয়মিত কাজ করেন
অস্থায়ী ও স্থায়ী ক্যাজুয়াল কর্মী
মার্চ মাসের ৩১ তারিখের পর যেসব কর্মীরা অবসর নিয়েছেন, কাজে ইস্তফা দিয়েছেন কিংবা ডেপুটেশনে রয়েছেন
কীভাবে হিসেব করা হবে ওই বোনাস
যারা স্থায়ী কর্মী তাদের বোনাস ৬০ দিনের। তবে এক্ষেত্রে কর্মীর মাসিক বেতন হতে হবে মাসিক ৭০০০ টাকা।
গ্রামীণ ডাক সেবক(GDS)
এই পর্যায়ের কর্মীদের বোনাস ঠিক হবে তাদের টাইম রিলেটেড কন্টিনিউইটি অ্যালায়েন্স ও ডিএ-র উপরে ভিত্তি করে।
অস্থায়ী ও ফুল টাইম ক্য়াজুয়াল কর্মী
এরা অ্যাডহক বোনাস পাবেন তাদের মাসিক ১২০০ টাকা বেতনের উপরে।
(Feed Source: zeenews.com)
