Former Minister’s Advice to Farmers: ‘আত্মহত্যা না করে বিধায়ককে মেরে ফেলুন’, কৃষকদের পরামর্শ খোদ প্রাক্তন মন্ত্রীর!

Former Minister’s Advice to Farmers: ‘আত্মহত্যা না করে বিধায়ককে মেরে ফেলুন’, কৃষকদের পরামর্শ খোদ প্রাক্তন মন্ত্রীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আত্মহত্যা নয়, বরং বিধায়ককে মেরে ফেলুন’! কৃষকদের এমনই পরামর্শ দিয়ে বিতর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, প্রহার সংগঠনের বাচ্ছু কাডু। তাঁর মন্তব্যে সমালোচনা সমালোচনার ঝড় ওঠেছে।

কৃষকদের উদ্দেশ্যে কাডুর বার্তা,  ‘যদি তুলার দাম ৩,০০০ টাকা হয়, তাহলে আপনারা কী করবেন? আপনারা বলবেন, আত্মহত্যা করব। আরে, আত্মহত্যা না করে, কাউকে মেরে ফেলুন, একজন বিধায়ককে কোপ দিন, তাহলে আত্মহত্যার কথা আর ভাবতে হবে না’।  তিনি বলেন, ‘আত্মহত্যা করার চেয়ে ভালো একজন বিধায়কের বাড়িতে গিয়ে সব জামাকাপড় খুলে বসে থাকুন, আর বাড়ির সামনে মূত্রত্যাগ করুন; সেটা মরে যাওয়ার চেয়ে ভালো’।

কয়েক মাস আগেই সরকারি কর্মচারীদের হামলার সংক্রান্ত ৭ বছরের পুরানো মামলা দোষী সাব্য়স্ত হয়েছেন কাডু। প্রাক্তন বিধায়ককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সঙ্গে  ১০,০০০ টাকা জরিমানাও। আদালতের পর্যবেক্ষণ, ‘বিধায়ক হওয়ার অর্থ এই নয় যে, তাঁর আক্রমণের লাইসেন্স আছে’। উচ্চ আদালতে অবশ্য সাজা স্থগিত হয়ে গিয়েছে। জামিনও পেয়েছেন কাডু।

শারীরিকভাবে আঘাত করেননি। তবে আইপ্যাড দিয়ে  আইএএস কর্মকর্তাকে, কাডু মারতে উদ্যত হয়েছিলেন বলে অভিযোগ।  আদালতের পর্যবেক্ষণ, ‘এই অঙ্গভঙ্গিই অপরাধমূলক কাজের আশঙ্কা তৈরি করার পক্ষে যথেষ্ট’।  আদালতের মতে, ‘নীতিনির্ধারণ ও পরিকল্পনার সাথে জড়িত কর্মকর্তাদের নির্ভয়ে এবং কার্যকরভাবে কাজ করার জন্য সুরক্ষা থাকা উচিত’।

(Feed Source: zeenews.com)