
News
oi-Bahni Sanyal Dutta
‘দেবী কালীর বেশে সিগারেটে সুখটান’। ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই শোরগোল। পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের। এবার মামলা দায়ের করল দিল্লি পুলিশ। ছবির পোস্টারে নাকি হিন্দুদের দেবী কালীর অবমাননা করা হয়েছে এই অভিযোগ করা হয়েছে। টরোন্টো নিবাসী মহিলা পরিচালক লীনা মেনিমকালী। তবে এই নিেয় অবশ্য পরিচালকের কোনও বার্তা পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় নিেজর বহু যন্তে তৈরি ডকুমেন্ট্রি কালীর পোস্টার শেয়ার করেছিলেন পরিচালক লীনা। সেটা সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে যেন বোমার মত। দেবী কালী সিগারেটে সুখটান দিচ্ছেন? এ আবার হতে পারে নাকি। তুলকালাম কাণ্ড। একের পর এক অভিযোগের বর্ষণ শুরু হয়ে যায়। সোশ্যালি মিডিয়া ট্রোলিং তো আছেই একেবারে ধর্মীয় ভাবাবেগে আঘাতের মত গুরুতর অভিযোগ করা হয়েছে তাতে। থানায় গিয়ে এফআইআরও দায়ের করা হয়েছে পরিচালকের বিরুদ্ধে।
জনপ্রিয় বলিউড সেলিব্রিটি এবং তাদের পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন
এই নিেয় একাধিক অভিযোগ দায়েরের পরে অবশেষে পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ১৪৩-এ(উস্কানি দেওয়া), ২৯৫-এ (ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা) সহ একাধিক ধারায় পরিচালকের বিরুদ্ধে মামলা দােয়র করেছে। সোমবারই বিজেপি নেতা শিবম ছাবড়া দিল্লি পুলিশের কাছে এফআইআর দােয়র করে। এইআইআরে তিনি অভিযোগ করেছেন কালী ডকুমেন্ট্রির পরিচালক যে পোস্টারটি প্রকাশ করেছেন ২ জুন টুইটারে তাতে হিন্দু ধর্মর দেবীর অবমাননা করা হয়। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়। ছবিতে দেখা গিয়েছে এলজিবিটি কমিউনিটির একজন দেবী কালীর পোশাকে এক হাতে ত্রিশূল নিয়ে সিগারেটে সুখটান দিচ্ছেন। এতে হিন্দু দেবীর অবমাননা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটি।
