Delhi Pollution: ৫ বছরে সর্বোচ্চ,দূষণের বিষে ‘নীল দিল্লি’, AQI বেড়ে ১ হাজার ১২১,দীপাবলি থেকেই দিল্লি ঢাকল ধোঁয়াশার চাদরে

Delhi Pollution: ৫ বছরে সর্বোচ্চ,দূষণের বিষে ‘নীল দিল্লি’, AQI বেড়ে ১ হাজার ১২১,দীপাবলি থেকেই দিল্লি ঢাকল ধোঁয়াশার চাদরে

দীপাবলিতে দিল্লিতে ভয়াবহ দূষণের বিষ! দেশে সবথেকে বেশি দূষণ রাজধানীতে। দিল্লির AQI বেড়ে ১ হাজার ১২১। ৫ বছরে এবার দূষণ সবথেকে বেশি। শহরের ৩৮টি দূষণ মনিটরিং স্টেশনের মধ্যে ৩৬টিই রেড জোনে। দূষণ নিয়ন্ত্রক পর্ষদের হিসেবে ৪টি মনিটরিং স্টেশন ‘সিভিয়ার’ বা অতি খারাপ অবস্থায় রয়েছে

নয়া দিল্লি: দীপাবলির পরের সকালে অর্থাৎ মঙ্গলবার দূষণের বিষে নীল দিল্লি! রবিবার থেকেই দিল্লিতে দেদার শব্দবাজি ফাটছিল! রাত থেকে নাগাড়ে পোড়ানো হয় আতশবাজি! সুপ্রিম কোর্টের নির্দেশ, সময় বেঁধে দেওয়ার পরেও আটকানো গেল না দিল্লির দূষণের মাত্রা।দীপাবলি থেকেই দিল্লি ঢাকল ধোঁয়াশার চাদরে, দেদার বেআইনি শব্দবাজি দিল্লি, এনসিআর এলাকায়!