
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেলে বিপুল কাজের সুযোগ। গ্রাজুয়েট লেভেল জব-এ ৫,৮১০ কর্মী নিয়োগ করবে রেল। ওইসব কর্মী নেওয়া হবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগোরিতে। রেলের নোটিফিকেশন অনুযায়ী ওই ক্যাটেগোরিতে কর্মী নিয়োগ করা হবে স্টেশন ম্য়ানেজার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্টান্ট-সহ একাধিক পদে।
স্নাতকরা আবেদন করতে পারবেন
স্টেশন মাস্টার চিফ
কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার
গুডস ট্রেন ম্যানেজার
ট্রাফিক অ্যাসিস্টান্ট
জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টান্ট কাম টাইপিস্ট
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
কীভাবে আবেদন
আবেদন করতে হবে www.rrbapply.gov.in সাইটে গিয়ে
আবেদন শুরু ২১ অক্টোবর ২০২৫
আবেদনের সেষ তারিখ ২০ নভেম্বর
ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর
আবেদন সংশোধন করা যাবে ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত
যোগ্যতা
স্টেশন মাস্টার চিফ, কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্টান্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
পদে আবেদনের যোগ্যতা স্নাতক।
অন্যদিকে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। কমপিউটারে হিন্দি ও ইংরেজি টাইপ করার দক্ষতা থাকতে হবে।
(Feed Source: zeenews.com)
