২৬-এর প্রস্তুতি শুরু গেরুয়া শিবিরের… CAA সংক্রান্ত জনসংযোগ, কর্মশালা বৈঠকে বঙ্গ বিজেপি

২৬-এর প্রস্তুতি শুরু গেরুয়া শিবিরের… CAA সংক্রান্ত জনসংযোগ, কর্মশালা বৈঠকে বঙ্গ বিজেপি

মূল উদ্দেশ্য, CAA নিয়ে জনসংযোগ ও সহায়তার পরিকাঠামো গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ বিশেষ করে শরণার্থীরা সরাসরি নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন।

CAA সংক্রান্ত কর্মশালা বৈঠকে বঙ্গ বিজেপি

কলকাতা: বিধানসভা ভোটের আগেই রাজ্যে বড়সড় সাংগঠনিক তৎপরতা শুরু করল বিজেপি । কেন্দ্রের CAA বা নাগরিকত্ব সংশোধনী আইনকে সামনে রেখে রাজ্যে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তুতি নিয়ে এবার জোরকদমে ময়দানে নামছে গেরুয়া শিবির। মূল উদ্দেশ্য, CAA নিয়ে জনসংযোগ ও সহায়তার পরিকাঠামো গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ বিশেষ করে শরণার্থীরা সরাসরি নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন।