সৌরভকে পেরিয়ে গেলেন রোহিত, নেতৃত্ব হারিয়েও ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড

পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে রান পাননি। তবে অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরলেন রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রান করলেন হিটম্যান। তিনিই ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার।

বৃহস্পতিবার সেই সঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন রোহিত। ওয়ান ডে ক্রিকেটে মোট রানের সংখ্যায় ছাপিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

৩০৮ ওয়ান ডে ম্যাচে ১১,২২১ রান রয়েছে সৌরভের। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় তিন নম্বরে ছিলেন। এদিন নেমে গেলেন চারে।

২৭৫ ওয়ান ডে ম্যাচে ১১,২৪৯ রান হয়ে গেল রোহিতের। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় তিনে উঠে এলেন রোহিত।

ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের।

ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় দুইয়ে বিরাট কোহলি। ৩০৪ ম্যাচে ১৪,১৮১ রান রয়েছে কিংগ কোহলির।

ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় পাঁচে রয়েছেন রাহুল দ্রাবিড়। ৩৪০ ম্যাচে ১০,৭৬৮ রান রয়েছে তাঁর।

৩৪৭ ম্যাচে ১০,৫৯৯ রান করে তালিকায় ছয় নম্বরে রয়েছেন কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

বৃহস্পতিবার ৭৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যা দশ বছরে তাঁর মন্থরতম ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাজার রান পূর্ণ করলেন হিটম্যান। - আইএএনএস

বৃহস্পতিবার ৭৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যা দশ বছরে তাঁর মন্থরতম ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাজার রান পূর্ণ করলেন হিটম্যান। – আইএএনএস

(Feed Source: abplive.com)