UP Shocker: চিৎকারে জেগে দেখলেন ৬-এর মেয়েকে ধর্ষণ করছে গে-পার্টনারই! রাগে উন্মত্ত বাবা ছুরি দিয়ে পুরুষসঙ্গীর যৌনাঙ্গ…

UP Shocker: চিৎকারে জেগে দেখলেন ৬-এর মেয়েকে ধর্ষণ করছে গে-পার্টনারই! রাগে উন্মত্ত বাবা ছুরি দিয়ে পুরুষসঙ্গীর যৌনাঙ্গ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ের কান্না, চিৎকার শুনে জেগে উঠেই দেখলেন বীভৎস দৃশ্য! বাবা দেখলেন, তাঁর পুরুষসঙ্গী ধর্ষণ করছে তাঁর ৬ বছরের একরত্তি মেয়েকে। দেখা মাত্র রাগে ক্রদ্ধ, উন্মত্ত বাবা ছুরি হাতে ঝাঁপিয়ে পড়লেন তাঁর পুরুষসঙ্গীর উপর। পুরুষসঙ্গীর যৌনাঙ্গে ছুরি চালিয়ে দিলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

জানা গিয়েছে, সমকামী সম্পর্কের কারণেই ওই শিশুর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। মায়ের সঙ্গেই থাকত শিশুটি। ওদিকে উত্তরপ্রদেশের দেওরিয়ায় একটি ভাড়াবাড়িতে তাঁর পুরুষসঙ্গীর সঙ্গে থাকতেন শিশুটির বাবা। দুজনেই একসঙ্গে একটি অর্কেস্ট্রায় কাজ করতেন। সেই থেকে সমপ্রেমের সম্পর্ক। তারপর ‘দম্পতি’ হিসেবে একসঙ্গে সহবাসের সিদ্ধান্ত। সম্প্রতি ওই শিশুটি তাঁর বাবার কাছে কয়েকদিনের জন্য থাকতে এসেছিল। সেইসময়ই এই ঘটনা।

রাতের বেলা মেয়ের চিৎকারে ঘুম ভেঙে যায় বাবার। মেয়ের কান্না শুনে জেগে উঠে ঘরের চারপাশে তাকে খুঁজতে শুরু করেন ওই নির্যাতিতা শিশুটির বাবা। ঘরের চারপাশে তল্লাশি চালিয়ে তিনি দেখেন তাঁর রাম বাবু যাদব নামে তাঁর ওই পুরুষসঙ্গী তাঁরা মেয়েকে ধর্ষণ করছে। দেখামাত্রই ওই শিশুটির বাবা ছুরি হাতে রাম বাবু যাদবের উপর ঝাঁপিয়ে পড়েন। যাদবের যৌনাঙ্গে একাধিকবার ছুরিকাঘাত করেন।

এই ঘটনায় নির্যাতিতা শিশুটির বাবা পুলিসে অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে রাম বাবু যাদবকে আটক করেছে। বর্তমানে পুলিসের তত্ত্বাবধানেই চিকিৎসার জন্য একটি মেডিকেল সেন্টারে ভর্তি অভিযুক্ত রাম বাবু যাদব। পসকো আইনে মামলা রুজু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, রাম বাবু যাদব একজন শ্রমিক। তিনি আর ওই শিশুটির বাবা স্থানীয় একটি অর্কেস্ট্রায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। বেশ কয়েক বছর ধরে দুজনে সম্পর্কে ছিলেন। তারপরই একসঙ্গে থাকতে শুরু করেন।

(Feed Source: zeenews.com)