
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলা চিকিৎসককে পুলিসের ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় বড় আপডেট। আত্মঘাতী চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোটের পর এবার মিলল ৪ পাতা সুইসাইড নোট। যেখানে আরও বড় বোমা ফাটিয়েছেন মহারাষ্ট্রের সাতারার ২৬ বছরের ওই আত্মঘাতী চিকিৎসক।
৪ পাতার সুইসাইড নোট…
৪ পাতার সুইসাইড নোটে নির্যাতিতা ডাক্তার বিস্ফোরক অভিযোগ করেছেন সাংসদের বিরুদ্ধে। অভিযোগ তাঁর উপর চাপ সৃষ্টি করেছিলেন সাংসদ। মহারাষ্ট্রের সাতারার ফালতান মহকুমা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ২৬ বছর বয়সী ওই তরুণী ডাক্তার তাঁর বাম হাতের তালুতে লেখা সুইসাইড নোটে অভিযোগ করেছেন যে, গোপাল বাদনে নামে একজন সাব-ইন্সপেক্টর তাঁকে লাগাতার ধর্ষণ করেছে। ৫ মাসে ৪ বার ধর্ষণ করেছেন। এবার উদ্ধার হওয়া ৪ পাতার সুইসাইড নোটে তাঁর বিস্ফোরক অভিযোগ, পুলিসের বিভিন্ন মামলায় অভিযুক্তদের জাল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হত। তিনি তা দিতে অস্বীকার করলে,তাঁকে হয়রানি করা হয়।
পুলিস অফিসার ছাড়া সাংসদও…
তিনি ৪ পাতার চিঠিতে লিখেছেন, চাপ কেবল পুলিসের বড় অফিসাররাই দিত, এমনটা নয়। একজন সাংসদও তাঁর ২ ব্যক্তিগত সহকারীদের দিয়ে চাপ দেন। তাঁর কথায়, পুলিস অফিসাররা তাঁকে অভিযুক্তদের জন্য জাল ফিটনেস সার্টিফিকেট তৈরি করার জন্য চাপ দিতেন। যাদের অনেককে এমনকি মেডিকেল পরীক্ষার জন্যও আনা হত না। তিনি যখন তা অস্বীকার করেন, তখন তাঁকে বাদনে এবং অন্যরা হয়রানি করেন। পাশাপাশি, একটি ঘটনায় সার্টিফিকেট দিতে অস্বীকার করলে ওই সাংসদ তাঁর দুই ব্যক্তিগত সহকারীকে নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে পরোক্ষভাবে হুমকি দেন।
“৪ বার ধর্ষণ করেছে পুলিস”
প্রসঙ্গত, পুলিসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন মহারাষ্ট্রের ওই মহিলা চিকিৎসক। যেখানে আত্মঘাতী ওই মহিলা চিকিৎসক তাঁর হাতেই লিখে রেখে গিয়েছেন সুইসাইড নোট। লিখেছেন, “পুলিস ৪ বার ধর্ষণ করেছে।” খেছেন,”পুলিস ইনসপেকটর গোপাল বাদনেই আমার মৃত্যুর কারণ। সে আমাকে চারবার ধর্ষণ করেছে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে সে আমাকে ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতন করেছে।” এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(Feed Source: zeenews.com)
