Bulky Woman: স্ত্রীর নাম ফোনে ‘মোটু’ দিয়ে সেভ করায় স্বামীর মাথায় পড়ল বাজ, ডিভোর্স করে দিলেন মহিলা

Bulky Woman: স্ত্রীর নাম ফোনে ‘মোটু’ দিয়ে সেভ করায় স্বামীর মাথায় পড়ল বাজ, ডিভোর্স করে দিলেন মহিলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোটা বলে অনেকেই অনেককে টিজ করে থাকেন। কেউ রাগ করেন, কেউ হেসেই উড়িয়ে দেন। কিন্তু তুর্কিয়ের এক মহিলা বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে নিলেন একটি ঘটনার পর থেকে। একদনি তাঁর চোখে পড়ে গেল স্বামী তাঁর ফোনে তাঁর নাম সেভ করেছেন মোটু নামে। ব্যাস! মাথা গরম হয়ে গেলে স্ত্রী। অশান্তি এমন জায়গায় পৌঁছল যে সোজা আদালতে গিয়ে ডিভোর্সের মামলা করে দিলেন। ডিভোর্স হয়েও গেল।

মধ্য়প্রাচ্যের এক সংবাদমাধ্য়মের খবর অনুয়ায়ী আদালতে বিচারক সাফ জানিয়ে দিয়েছেন স্বামী যা কারেছেন তা বৈবাহিক সম্পর্কের জন্য খুবই ক্ষতিকারক। এতে মহিলাকে অপমান করা হয়েছে। আদালতে স্ত্রী অভিযোগ করেন, স্বামী নিয়মিত তাঁর উপরে মানসিক অত্যাচার করতেন।  এমনকি নিজের বাবার চিকিৎসার খরচের টাকা তার কাছ থেকে দাবি করতেন। আদালতের শুনানিতে জানা যায়, স্বামী তার স্ত্রীর নাম ফোনে চাবি নামে সেভ করেছিলেন, যার মানে মোটা। স্ত্রী বলেন, এই নাম তাকে অপমান করেছে এবং তাদের সম্পর্ক নষ্ট করেছে। আদালত মনে করে, এই আচরণ মানসিক ও অর্থনৈতিক সহিংসতার মধ্যে পড়ে।

এদিকে স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী স্বভাব চরিত্র ঠিক নয়। তাঁর অবর্তমানে সে এক পুরুষকে বাড়িতে এনেছিল। কিন্তু তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কেবল একটি বই দিতে এসেছিলেন। কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি। আদালত শেষে বলে, স্বামীর অপমানজনক ভাষা ও আর্থিক চাপই সম্পর্ক ভাঙার মূল কারণ। ফলে স্ত্রীর পরকীয়ার অভিযোগ ভিত্তিহীন। আদালত স্বামীকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।

তুর্কিয়ের আইনে কারও সম্মান বা মর্যাদা নষ্ট করার মতো আচরণের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে—কেউ বলছেন ডাকনামটা আদুরে, আবার কেউ বলছেন স্ত্রীকে অপমান করার জন্যই এই রায় যথার্থ।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এনিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। অনেকে এটিকে মজার, আবার কেউ কেউ গুরুত্বের সঙ্গে দেখছেন। এক অনলাইন ব্যবহারকারী লিখেছেন, মোটু ডাকনাম আসলে আদুরে শোনায়। মোটা হওয়া অপরাধ নয়, আর মোটা বলে ডাকাও সব সময় অপমান নয়। তবে অন্য একজনের মতে, এটা একদম ন্যায্য রায়। স্বামী নিয়মিত স্ত্রীকে অপমান করতেন আর এখানেই সীমা অতিক্রম হয়েছে। আরেকজন রসিকতা করে লিখেছেন, এখনই আমার ফোনের কনট্যাক্ট লিস্ট চেক করব—কোনো নাম যেন বিপদ না ডেকে আনে!

(Feed Source: zeenews.com)