Australian woman cricketer harassed: হোটেল থেকে বের হতেই দুষ্কৃতীর খপ্পরে অস্ট্রেলিয় মহিলা দলের ২ ক্রিকেটার, শরীরে অশালীন স্পর্শ

Australian woman cricketer harassed: হোটেল থেকে বের হতেই দুষ্কৃতীর খপ্পরে অস্ট্রেলিয় মহিলা দলের ২ ক্রিকেটার, শরীরে অশালীন স্পর্শ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোটেল থেকে ক্যাফের পথে যেতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের ২ সদস্যে। বৃহস্পতিবারের ঘটনা। ওইদিন সকালে ইন্দোরে হোটেল থেকে বেরিয়ে খারজানা রোড ধরে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন দুজন। তখনও এক বাইক আরোহী তাদের পিছু নেয়, তাদের কটূক্তি করতে থাকে। দুই মহিলা ক্রিকেটারকে ওই বাই আরোহী অশালীনভাবে স্পর্শ করে। এমনটাই জানাচ্ছে পুলিস।

দিনের বেলা ওই ঘটনার পরই ওই দুই মহিলা ক্রিকেটার দলের নিরাপত্তা অফিসার ড্যানি সিমনসকে খবর দেন। তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তারাই ব্যবস্থা করে দুই মহিলা ক্রিকেটারকে হোটেলে ফিরিয়ে আনে।

এদিকে, বিষয়টি সম্পর্কে খবর দেওয়া হয় পুলিসকে। খবর যাওয়ার পরই অস্ট্রেলিয় ক্রিকেট দলের সঙ্গে হোটেলে এসে দেখা করেন অ্য়াসিস্ট্যান্ট পুলিস কমিশনার হিমানি মিশ্র। দুই মহিলা ক্রিকেটারের বয়ান নেন। এনিয়ে একটি এফআইআর হয়েছে এমআইজি থানায়।

এদিকে, ওই ঘটনার সাক্ষী এক ব্য়ক্তি ওই মোটরবাইক আরোহীর বাইকের নম্বর লিখে রাখেন। তাঁর বলা বাইকের নম্বর থেকেই বাইক আরোহী শুক্রবার অভিয়ুক্ত আকিল খানকে গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে খবর আকিলের অপরাধের ইতিহাস রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। এমনটাই সংবাদমাধ্যমে জানিয়েছেন হিমানি মিশ্র।

আইসিসি মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ঠিক কয়েক ঘণ্টা আগে ঘটেছে। উভয় দলই ইতিমধ্যেই সেমি-ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে, কিন্তু এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কে গ্রুপের শীর্ষে থাকবে। বর্তমানে অস্ট্রেলিয়া ছয়টি ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পিছনে রয়েছে। প্রোটিয়াসরা (দক্ষিণ আফ্রিকা) যদি জয়লাভ করতে পারে, তবে তারা অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের নেতা হিসাবে শেষ করবে। তবে অন্য কোনো ফল হলে, স্ট্যান্ডিং অপরিবর্তিত থাকবে। এই ফলাফলের একটি বাড়তি তাৎপর্য রয়েছে ভারতীয় মহিলা দলের জন্য, কারণ গ্রুপে শীর্ষ স্থানাধিকারী দল সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

(Feed Source: zeenews.com)