সেমিফাইনালের আগেই বিরাট ধাক্কা, বাংলাদেশ ম্যাচে চোট পেলেন তারকা ক্রিকেটার, আপডেট দিল বিসিসিআই

সেমিফাইনালের আগেই বিরাট ধাক্কা, বাংলাদেশ ম্যাচে চোট পেলেন তারকা ক্রিকেটার, আপডেট দিল বিসিসিআই

মুম্বই: আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ ছিল। সেই ম্য়াচে বৃষ্টির জেরে কোনও ফলাফলও বের হয়নি। তবে সেই ম্যাচেই বিরাট ধাক্কা খেল ভারতীয় দল। দলের তারকা ক্রিকেটার চোটের জেরে মাঠ ছাড়লেন।

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) গ্রুপ পর্বের শেষ ম্য়াচে এদিন মাঠে নেমেছিল ভারত। সেই ম্য়াচ বৃষ্টির জেরে বাতিল হয়। এই ম্য়াচেই বোলিং ইনিংসের সময়ই বিরাট ধাক্কা খায় ভারত। বৃষ্টিভেজা মাঠে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন প্রতীকা রাওয়াল। বাউন্ডারি বাঁচাতে তিনি ঝাঁপ দিলে বৃষ্টির সময় উন্মুক্ত থাকা আউটফিল্ডে তাঁর পা আটকে গিয়ে ডান গোড়ালি ঘুরে যায়। কোনওক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এমনকী তিনি ওপেন করতেও নামতে পারেননি।

প্রতীকার চোট নিয়ে এবার আপডেট দিল বিসিসিআই।

(Feed Source: abplive.com)