High Court Of Chhattisgarh: ‘বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নেই…’ উত্তরাধিকার মামলায় ঐতিহাসিক রায় হাইকোর্টের!

High Court Of Chhattisgarh: ‘বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নেই…’ উত্তরাধিকার মামলায় ঐতিহাসিক রায় হাইকোর্টের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাধিকার সূত্রে (Property Inheritance) প্রাপ্ত সম্পত্তিতে মেয়েদের (Daughter’s right in property) অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলায় ছত্তিশগড় হাইকোর্ট (Chhattisgarh High Court) এক ঐতিহাসিক রায় দিয়েছে। বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী (Hindu law of inheritance), বাবার সম্পত্তিতে মেয়ের সমান অধিকার আছে। অর্থাৎ ছেলে-মেয়ে নির্বিশেষে সব সন্তানই বাবার সম্পত্তির অধিকার পেতে পারেন। তারপরও ছত্তিশগঢ় হাইকোর্টে খারিজ হয়ে গেল এক মহিলার করা আবেদন। আদালতের নির্দেশে দেওয়া হল, বাবার সম্পত্তিতে তিনি কোনও অধিকার পাবেন না। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে, যদি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার ১৯৫৬ সালের আগে শুরু হয়ে থাকে, অর্থাৎ সম্পত্তির মালিকের মৃত্যু যদি ১৯৫৬ সালের আগে হয়ে থাকে, তবে সেক্ষেত্রে কন্যারা সেই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন না। এই রায়টি বহু পুরনো মামলাগুলির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিশা নির্দেশ করেছে।

এই মামলার ক্ষেত্রে ওই মহিলা ২০০৫ সালে সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন। তাঁর বাবার মৃ্ত্যু হয় ১৯৫০-৫১ সালে। সেই কারণেই নতুন আইনের আওতায় পড়ছে না ওই সম্পত্তি। আর এই ক্ষেত্রে ওই ব্যক্তির এক পুত্রসন্তান আছে, তাই কন্যাসন্তান এই সম্পত্তির অধিকারী হতে পারবে না।

উল্লেখ্য, ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনে এক গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছিল। সেই আইন অনুসারে কন্যাদের তাঁদের বাবার সম্পত্তিতে পুত্রের মতোই সমান অধিকার দেওয়া হয়। তার আগে শুধুমাত্র পুত্রই বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত। যদি তার বাবা উইল করে কন্যার নাম রেখে যেত তাহলে পিতার সম্পত্তির উপরে অধিকার থাকতো কন্যার। ২০০৫ সালে সেই আইনের সংশোধন করা হয়।

এই আবেদন খারিজ করতে গিয়ে আইনের কয়েকটি কথা উল্লেখ করেছে মহামান্য আদালত।

সেখানে বলতে গিয়ে মহামান্য আদালত জানায়, আসলে হিন্দু উত্তরাধিকার আইন কার্যকর হয়েছে ১৯৫৬ সালে। তার আগে উত্তরাধিকারের বিষয়টি ছিল মিতাক্ষরা আইন অনুযায়ী। সেই আইনে কোন মহিলা তখনই তার বাবার সম্পত্তির অধিকারী হত যখন কোন পুরুষ উত্তরাধিকার থাকত না।

কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনে সেই বদল আনা হয়েছে। তাই ১৯৫৬ সালের আগে যাদের মৃত্যু হয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রে মিতাক্ষরা আইন প্রযোজ্য বলেই নির্দেশে জানিয়েছে আদালত। এছাড়াও এই মামলার ক্ষেত্রে ওই মহিলা ২০০৫ সালে সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন। যেখানে তার বাবার মৃত্যু হয় ১৯৫০-৫১ সালে।

(Feed Source: zeenews.com)