
House Robbery: মালদহের হরিশচন্দ্রপুরে ব্যবসায়ীর বাড়িতে সর্বস্ব লুট। বাড়ি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে বাড়িতে ঢুকে প্রচুর গয়না, নগদ টাকা-সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। উধাও বাড়ির ঠাকুরঘরে রাখা মূল্যবান দেবদেবীর মূর্তিও।
মালদহ, গোপাল সূত্রধর: মালদহের হরিশচন্দ্রপুরে ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক লুটপাট। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চলল দেদার লুট। প্রচুর গয়না, নগদ টাকা-সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। উধাও বাড়ির ঠাকুরঘরে রাখা মূল্যবান দেবদেবীর মূর্তিও। মালদহের হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকার ঘটনা। ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
