Indian woman under racial attack in UK: ব্রিটেনে ভয়ংকর বর্ণবিদ্বেষ! ভয়াবহ নির্যাতন, ‘ধর্ষিতা’ ভারতীয় যুবতী! উদ্ধার রাস্তা থেকে…

Indian woman under racial attack in UK: ব্রিটেনে ভয়ংকর বর্ণবিদ্বেষ! ভয়াবহ নির্যাতন, ‘ধর্ষিতা’ ভারতীয় যুবতী! উদ্ধার রাস্তা থেকে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের মাটিতে ভয়ংকর বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবতী। অভিযোগ, যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে ২০ বছর বয়সী ওই ভারতীয় যুবতীকে ধর্ষণ করে এক যুবক। জাতিগত বিদ্বেষের কারণেই এই ধর্ষণের ঘটনা ঘটে।

সিসিটিভিতে ধরা পড়েছে সন্দেহভাজনের ছবি। অভিযুক্ত ৩০ বছরের এক শেতাঙ্গ যুবক। মাথায় ছোট চুল। পুলিস নিশ্চিত করেছে যে জাতিগত বিদ্বেষের কারণেই ওই ভারতীয় যুবতীকে নির্যাতন করা হয়েছে। সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করেছে পুলিস। কালো রঙের একটি জ্যাকেট পরা ছিল অভিযুক্ত যুবকের। সন্দেহভাজন যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিস জানিয়েছে, অভিযুক্ত ধরার জন্য আপ্রাণ চেষ্টা চলছে।

পুলিস সূত্রে খবর, ভয়াবহ আক্রমণ ঘটে ওই তরুণীর উপর। পুলিস যখন খবর পেয়ে ওয়ালসালের পার্ক হল এলাকায় যায়, তখন তারা দেখে যৌন নির্যাতনের পর রাস্তার মাঝখানে বসে রয়েছেন ওই ভারতীয় তরুণী। সেখান থেকেই তাঁকে তারা উদ্ধার করে। ওদিকে পুলিসে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্দেহভাজন ওই যুবক সম্ভবত কোনও পার্কে হাঁটছে।

(Feed Source: zeenews.com)