Delhi Doctor Incident: ফের চিকিৎসককে ধর্ষণ! সেনা অফিসার সেজে আলাপ জমিয়ে লালসা মেটাল বর্বর ডেলিভারি এজেন্ট…

Delhi Doctor Incident: ফের চিকিৎসককে ধর্ষণ! সেনা অফিসার সেজে আলাপ জমিয়ে লালসা মেটাল বর্বর ডেলিভারি এজেন্ট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চিকিৎসককে ধর্ষণ। সেনা অফিসার সেজে চিকিৎসককে ধর্ষণ ডেলিভারি এজেন্টের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। অভিযুক্ত ডেলিভারি এজেন্টকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম আরভ।

পুলিস সূত্রে খবর, ধৃত ডেলিভারি এজেন্ট আরভ দিল্লির ছত্রপুরের বাসিন্দা। নিজেকে সে সেনা অফিসার বলে পরিচয় দিয়েছিল। দাবি করেছিল, জম্মু ও কাশ্মীরে তাঁর পোস্টিং। এমনকি ‘সেনার পোশাক’ পরা অবস্থায় নিজের ছবিও পাঠায় সে। দিল্লির সফদরজং হাসপাতালে কর্মরত একজন ডাক্তারকে সেনার অফিসার সেজে ধর্ষণ করে সে। দিল্লির ছত্রপুরের বাসিন্দা আরভ নামের ওই ডেলিভারি এজেন্ট ইনস্টাগ্রামে ডাক্তারের সঙ্গে আলাপ জমায়। কথোপকথন শুরু করে। সেইসময় সে নিজেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট অফিসার হিসেবে পরিচয় দেয়।

কিছুক্ষণ কথা বলার পর দুজনে ফোন নম্বর বিনিময় করে ও হোয়াটসঅ্যাপে চ্যাট করতে শুরু করেন। আরভ দাবি করে যে, তাকে জম্মু ও কাশ্মীরে পোস্টিং করা হয়েছে। চলতি মাসের শুরুতে সে দিল্লি আসছে। অভিযোগ, এরপরই সে দিল্লির মসজিদ মোথ এলাকায় ডাক্তারের বাড়িতে আসে। তারপর খাবারে মাদক মিশিয়ে ওই মহিলা চিকিৎসককে অচেতন করে তাঁকে ধর্ষণ করেছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর সফদরজং এনক্লেভ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

অভিযোগের ভিত্তিতে ছত্রপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, ধৃত ডেলিভারি এজেন্ট আরভ নিজের অপরাধ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের সময় সে আরও জানিয়েছে যে, নির্যাতিতা ডাক্তারকে ঠকিয়ে তাঁর বিশ্বাস অর্জনের জন্য সে একটি দোকান থেকে সেনাবাহিনীর পোশাক কিনেছিল।

(Feed Source: zeenews.com)