Form of SIR West Bengal : এই সেই SIR-এর ‘ফর্ম’, যা ঠিক করবে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি না! কোথায় পাবেন? কোথায় জমা দিতে হবে? জানুন গোটা বিষয়

Form of SIR West Bengal : এই সেই SIR-এর ‘ফর্ম’, যা ঠিক করবে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি না! কোথায় পাবেন? কোথায় জমা দিতে হবে? জানুন গোটা বিষয়

আপনি ভোটার কী ভোটার নন, তা বুঝতে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিলি করা হবে একটি বিশেষ ফর্ম৷ যে ফর্ম ফিল আপ-এর পরেই স্থির করা হবে আপনি বৈধ ভোটার না ভোটার নন৷ এর উপরেই নির্ভর করবে আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ৷

নয়াদিল্লি: দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এবার শুরু হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের সবচেয়ে বড় অপারেশন৷ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছে, এবার শুধুমাত্র তথ্য ভিত্তিক নয়, বাস্তবের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ যাচাই করেই তৈরি হবে নতুন সংশোধনী ভোটার তালিকা৷

আপনি ভোটার কী ভোটার নন, তা বুঝতে প্রত্যেক বাড়ি বাড়ি বিলি করা হবে একটি বিশেষ Enumeration Form৷ যে ফর্ম ফিল আপ-এর পরেই স্থির করা হবে আপনি বৈধ ভোটার না ভোটার নন৷ এর উপরেই নির্ভর করবে আপনার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ৷

ফর্মের কিছু অংশ আগের ভোটার তালিকা অনুযায়ী প্রি-প্রিন্টেড থাকবে। এরপর আপনাকে কিছু নির্দিষ্ট তথ্য লিখতে হবে, যেমন আপনার আধার নম্বর (ঐচ্ছিক), আপনার বাবা বা মায়ের নাম, আপনার স্ত্রীর নাম এবং আপনার EPIC নম্বর।

জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার BLO ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই Enumeration Form পৌঁছে দেবেন৷ তাঁরা অন্তত ৩ বার ভোটারদের বাড়ি যাবেন৷ ভোটারদের নাম ও তথ্য ২০০২-০৪ এ হওয়া SIR তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন৷ ভোটার নিজেও https://voters.eci.gov.in/ -তে গিয়ে তাঁর নাম বা বাবা-মায়েরা নাম পুরনো ভোটার তালিকায় আছে কি না, দেখে নিতে পারেন৷

যদি কোনও ভোটারের ক্ষেত্রে আগের তালিকায় নাম খুঁজে না পাওয়ার যায়, তাহলে তাঁকে নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য Form 6 এবং Declaration form দেওয়া হবে৷ সেই Form নতুন ভোটারদের ফিল আপ করিয়ে দেবেন এবং তাঁদের বাবা-মা বা অভিভাবকের নামের সঙ্গে মিলিয়ে দেবেন BLO-ই৷

BLO তারপরে সেই ফর্ম নতুন ভোটারের কাছ থেকে সংগ্রহ করে ERO (Sub Divisional Magistrate (SDM) level Officer )/AERO (Assistant Electoral Registration Officer)-এর কাছে জমা দেবেন৷ এছাড়া, Enumeration Form ও ভোটারদের কাছ থেকে সংগ্রহ করে ERO /AERO পৌঁছে দেবেন BLO. কোনও ভোটারকেই Enumeration Form সংগ্রহের জন্য কোথাও যেতে হবে না, বা জমা দিতে হবে না৷ সবটাই BLO তাঁদের বাড়িতে গিয়ে করে দেবেন৷

যে সমস্ত ভোটাররা তাঁদের ফর্ম জমা দেবেন, তাঁদের তথ্য যাচাই করে প্রথমে খসড়া তালিকা তৈরি করবেন ERO/AERO-রা৷ যাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না, তাঁদের তারপর নোটিস পাঠানো হবে৷ তাঁরা এসে নথি, তথ্য জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ভোটার তালিকায় উঠবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Form of SIR West Bengal : এই সেই SIR-এর ‘ফর্ম’, যা ঠিক করবে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি না! কোথায় পাবেন? কোথায় জমা দিতে হবে? জানুন গোটা বিষয়

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে ১১টি নথির যে কোনও একটি জমা দেওয়া যেতে পারে৷ সেগুলি হল, ১) কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। ৩) জন্ম শংসাপত্র। ৪) পাসপোর্ট। ৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র। ৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। ৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮) জাতিগত শংসাপত্র। ৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার। ১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। ১১) জমি অথবা বাড়ির দলিল।

(Feed Source: news18.com)