কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও চমক! কী কী থাকছে? কত দিন চলবে? জানুন বিশদে

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও চমক! কী কী থাকছে? কত দিন চলবে? জানুন বিশদে

Kolkata International Film Festival 2025 ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল সাংবাদিক বৈঠকের মাধ্যমে। উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ দিয়ে উদ্বোধন, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কী কী থাকছে এ বছর?

শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই বছরের চলচ্চিত্র উৎসব। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬ নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে উত্তম কুমারের কালজয়ী ছবি সপ্তপদী। সেই দিন নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়।