
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক ভবিষ্যদ্বাণী করে গোটা দুনায়িকে চমকে দিয়েছেন বুলগেরিয়ার মিস্টিক বাবা ভাঙ্গা। ২০২৫ সালে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ইউরোপে ইউক্রেন লড়াই করছে রাশিয়ার সঙ্গে। অন্যদিকে এশিয়ায় প্য়ালেস্টাইন-ইসরায়েল লড়াই আপাতত বন্ধ কয়েছে। এনিয়ে আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা। তবে ২০২৬ সাল সম্পর্কে বাবা ভাঙ্গা আরও ভয় পাইয়ে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।
বলকানের নাস্ত্রাদামুস নামে পরিচিত বাবা ভাঙ্গা বহুদিন আগেই ইঙ্গিত দিয়ে গিয়েছেন, ২০২৬ সালে গোটা বিশ্বজুড়ে বিশাল এক আর্থিক সংকট তৈরি হবে। এটিকে বলা হচ্ছে ‘ক্যাশ ক্রাশ'(Cash Crash)। এক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২০২৬ সালে গোটা বিশ্বে আর্থিক লেনদেনের ব্যবস্থাটাই ভেঙে পড়বে। ক্যাসে হোক বা ডিজিটাল-যে ভাবেই পেমেন্ট হোক না কেন, গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়বে। গোটা বিশ্বে মূল্যবৃদ্ধি বাড়ছে, সুদের হার বাড়ছে। এসব আগেই বলে গিয়েছেন বাবা ভাঙ্গা।
বাবা ভাঙ্গার ওই ‘ক্যাশ ক্রাশ’ থিয়োরি নিয়ে ভাবতে বসেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। অর্থাত্ একটা সময়ে আর্থিক লেনদেনের গোটা ব্যবস্থাটাই যদি একসময় ভেঙে পড়ে তাহলে কী হবে? এর ফলে অধিকাংশ ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, সব দেশের মুদ্রার দাম একেবারে নেমে যাবে, গোটা পৃথিবীতে নগদ টাকার আকাল দেখা দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এরকম হলে যেসব দেশ বর্তমানে আর্থিক মন্দা, দুর্বল আর্থিক নীতি নিয়ে চলছে তাদের অবস্থা মারাত্মক হয়ে যাবে।
বহু অর্থনীতিবিদ বাবা ভাঙ্গার ওই ভবিষ্যদ্বাণীকে বোগাস বলে উড়িয়ে দিয়েছেন। তার পরেও অনেকে মনে করছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় যেভাবে লড়াই শুরু হয়েছে, নামী কোম্পানীগুলি যে ভাবে কর্মীছাঁটাই করছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।
বাবা ভাঙ্গার আরও একটি ভবিষ্যদ্বাণী আরও ভাবাচ্ছে গোটা বিশ্বকে। সেই হল ২০২৬ গোটা বিশ্ব বিশাল এক সংঘাতে জড়িয়ে পড়বে। অনেক বলছেন এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধও লেগে যেতে পারে। অনেকে বলছেন রাশিয়া-ইউক্রেনের লড়াই, চিনের সঙ্গে আমেরিকার চাপা সংঘাত, চিন-তাইওয়ান সংঘাত বড় কোনও বিপর্যয়ের জন্ম নিতে পারে।
(Feed Source: zeenews.com)
