ফের বড় পর্দায় শাহি প্রত্যাবর্তন বলিউডের বাদশার, আসছে শাহরুখ খানের ব্যাক টু ব্যাক ছবি

ফের বড় পর্দায় শাহি প্রত্যাবর্তন বলিউডের বাদশার, আসছে শাহরুখ খানের ব্যাক টু ব্যাক ছবি

পাঠান

এই মুহূর্তে ছবি পাঠান নিয়ে চর্চার শিরোনামে রয়েছেন বলিউডের বাদশা। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে মনিশ শর্মা পরিচালিত পাঠান। এই ছবিতে শাহরুখ খান, জন আব্রাহাম, দিপীকা পাড়ুকোনকে একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি টিজার মুক্তি পেয়েছে। সেখানে কিং খানের লুকও প্রকাশ পেয়েছে। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। চলতি বছর ২ মার্চ এই ছবির কথা ঘোষণা হওয়ার পর থেকেই অপেক্ষায় বাদশা অনুরাগীরা। জিরো, চেন্নাই এক্সপ্রেস, ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। এবার ফের পাঠানে দেখা যাবে সেই জুটিকে।

 জওয়ান

জওয়ান

বিখ্যাত দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি এবং শাহরুখ খান একসঙ্গে একটি ফিল্ম তৈরি করেছেন, সেই ছবিটির নাম জওয়ান। কিং খানের সবথেকে চর্চিত আগামী সিনেমাগুলির মধ্যে একটি হল এটি। জওয়ান হিন্দি, মালয়ালম, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি, নয়নতারার বিয়েতে উপস্থিত ছিলেন শাহরুখ। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে জওয়ান- এর।

 ডাঙ্কি

ডাঙ্কি

শাহরুখ খানের সিনেমার তালিকায় নতুন সংযোজন হতে চলেছে ডাঙ্কি। এই ছবির মধ্যে দিয়ে চেনা ছন্দে ফিরতে চলেছেন কিং খান। খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছেন তিনি। এই ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। এর আগে রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেননি শাহরুখ। অনেকদিন ধরেই বিষয়টি চর্চায় ছিল। অবশেষে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। শাহরুখের রেগে চিলিস ও রাজকুমার হিরানির প্রযোজনা সংস্থার যৌথ পরিবেশনায় আসছে ডাঙ্কি। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের ২২ ডিসেম্বর।

হে রাম রিমেক

হে রাম রিমেক

মেগাস্টার কমল হাসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন কিং খান। ছবির নাম হে রায় রিমেক। তবে ছবিটি নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি।

 অপারেশন খুকরি

অপারেশন খুকরি

এবার বলিউডের বাদশা শাহরুখ খান অপারেশন খুকরি অবলম্বনে খুব শীঘ্রই একটি ছবি নির্মাণ করবেন। শোনা যাচ্ছে, ছবিতে একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করতে পারেন শাহ

(Source: oneindia.com)