VC Appointment in West Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে রাজ্যে ছয় বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে নির্দেশিকা জারি হল।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে রাজ্যে ছয় বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হল উপাচার্য নিয়োগের কথা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। সরলেন বর্তমান উপাচার্য শান্তা দত্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য হলেন বর্তমান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। গতকালই এই ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাজ্যপাল।
অধ্যাপক (ড.) আবু তালেব খান, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম
অধ্যাপক (ড.) আশিস ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) আশুতোষ ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) উদয় বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
অধ্যাপক (ড.) চিরঞ্জীব ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়
সোমরাজ বন্দ্যোপাধ্যায় (Feed Source: news18.com)