UPSC Aspirant’s Murder Case: ভয়ংকর বিকৃতকাম! হার্ডডিস্কে ১৫ যুবতীর নগ্ন ছবি! UPSC প্রার্থী খুনে বড় আপডেট…

UPSC Aspirant’s Murder Case: ভয়ংকর বিকৃতকাম! হার্ডডিস্কে ১৫ যুবতীর নগ্ন ছবি! UPSC প্রার্থী খুনে বড় আপডেট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির ফ্ল্যাটে UPSC প্রার্থীর পোড়া দেহ উদ্ধার ও খুনের অভিযোগে লিভ-ইন পার্টনার গ্রেফতারির ঘটনায় বড় আপডেট। পুলিসের হাতে এল ১৫ মহিলার নগ্ন ছবি! যার সবই মিলেছে UPSC প্রার্থী রামকেশ মীনার কম্পিউটারের হার্ডডিস্ক থেকে। চলতি মাসের শুরুতেই দিল্লির গান্ধী বিহারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় UPSC প্রার্থী রামকেশ মীনার পো়া দেহ। খুনের অভিযোগে দেহ উদ্ধারের ৩ সপ্তাহ পর পুলিস মীনার লিভ-ইন পার্টনার ফরেনসিক সায়েন্সের ছাত্রী অমৃতা চৌহান, তাঁর প্রাক্তন প্রেমিক সুমতি কাশ্যপ এবং তাদের ‘কমন ফ্রেন্ড’ সন্দীপ কুমারকে গ্রেফতার করে পুলিস।

এবার সেই ঘটনার তদন্তে পুলিসের হাতে এল এই নৃশংস হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকা সেই হার্ডডিস্ক। যে হার্ডডিস্কে কমপক্ষে ১৫ জন মহিলার নগ্ন ছবি রয়েছে বলে জানিয়েছে পুলিস। তদন্তকারীদের মতে, এই ঘটনা ইঙ্গিত দেয় যে ৩২ বছর বয়সী UPSC প্রার্থী রামকেশ মীনার বিকৃত কাম ছিল। তাঁর এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু সংরক্ষণের প্রতি আগ্রহ ছিল। আর সেটাই তাঁর খুনের কারণ হয়ে দাঁড়ায়।

প্রসঙ্গত, তদন্তকারীদের কাছে ধৃত লিভ-ইন পার্টনার অমৃতা চৌহানও দাবি করেছেন যে, মীনা তাঁর বেশকিছু অশ্লীল ভিডিয়ো রেকর্ড করেছিলেন। সেগুলি মুছে ফেলতে তিনি অস্বীকার করেন। এই ঘটনা তিনি তাঁর প্রাক্তন প্রেমিক  সুমিতকে জানালে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপরই তাঁরা ছক কষে মীনাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ দেখতে আগ্রহী ছিল ধৃত ফরেনসিক বিজ্ঞানের ছাত্রী। লিভ-ইন পার্টনার রামকেশ মীনাকে খুনের পরিকল্পনায় অমৃতা সেখান থেকে পাওয়া আইডিয়াকে কাজে লাগায়।

ওদিকে প্রাক্তন প্রেমিক সুমিত রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন। জানতেন, একটি এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণ হতে ঠিক কত সময় লাগে। তাঁরা প্রথমে মীনাকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করেন। তারপর ঘরে ও দেহের উপর তেল, ঘি ও ওয়াইন ঢেলে দেন। এরপর রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডারটি বের করে রামকেশের মাথার কাছে রাখেন ও সিলিন্ডারের নব ঘুরিয়ে দেন। ফলে ঘরটি গ্যাসে ভরে যায়। শেষে সুমিত একটি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ফ্ল্যাটের প্রধান দরজা বন্ধ করে দেন।

অভিযুক্ত অমৃতা, সুমিত ও সন্দীপ বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার কিছু পরই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে ফ্ল্যাটে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিস পৌঁছয় তিমারপুরের গান্ধী বিহারের সেই ফ্ল্যাটে। আগুন নিভিয়ে তারা চারতলার ফ্ল্যাট থেকে রামকেশ মীনার পোড়া দেহ উদ্ধার করে পুলিস। অভিযুক্তরা প্রায় সব তথ্যপ্রমাণ অগ্নিকাণ্ডে পুড়িয়ে ফেললেও, সিসিটিভি ফুটেজের কিছু করতে পারেনি। সেই সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে ৩ জনের ফ্ল্যাট খেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য।

(Feed Source: zeenews.com)