
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যোগীরাজ্যে চরম বর্বরতা। অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গাড়ির ভিতরই গণধর্ষণ! ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদে। ১৫ বছর বয়সী ওই কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গাড়ির ভিতরই গণধর্ষণ করে ৪ যুবক মিলে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২৬ অক্টোবর সন্ধ্যায় ওই কিশোরীকে অপহরণ করে ৪ যুবক। তারপর ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে ২৭ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত ওই কিশোরীকে আটকে রেখে চলে লালসা মেটানোর পালা। গাড়ির ভিতরই তাকে একের পর একজন ধর্ষণ করে। শেষে অভিযুক্তরা ওই কিশোরীকে তার বাড়ির কাছে ফেলে রেখে গাড়িতে করে পালিয়ে যায়।
নির্যাতিতার দিদি জানিয়েছেন, তাঁর বোন ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সেক্টর ১৮ বাজারে গিয়েছিল। রাতে যখন ফিরে আসেনি, তখন পরিবার খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ২৭ অক্টোবর ভোর সাড়ে ৪টা নাগাদ বোন বাড়িতে ফেরে। জানায় যে আগের সন্ধ্যায় ৪ যুবক তাকে গাড়িতে করে অপহরণ করে। তারপর তারা তাকে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে মাদক খাইয়ে গাড়ির ভিতর সবাই মিলে ধর্ষণ করে।
ইতিমধ্য়েই এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। পুলিস অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত যুবকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। পকসো আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তদের সন্ধান পেতে পুলিস সেক্টর ১৮ বাজারের আশপাশের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ খতিয়ে দেখছে।
(Feed Source: zeenews.com)
