Reliance Group vs Cobrapost: ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করার চেষ্টা’, কোবরাপোস্টের দাবি খারিজ অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের!

Reliance Group vs Cobrapost: ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করার চেষ্টা’, কোবরাপোস্টের দাবি খারিজ অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করার চেষ্টা’। কোবরা পোস্টে ক্যাম্পেইনের তীব্র নিন্দা করল অনিল আম্বানির  রিলায়েন্স গ্রুপ। সংস্থার তরফে এক বিবৃতিতে অভিযোগ, ‘কিছু কর্পোরেট প্রতিদ্বন্দ্বী, মনোনীত ব্যক্তি  ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে  বদনাম, মিথ্যা তথ্য এবং চরিত্র হননের পরিকল্পনা চলছে।

কোবরাপোস্টকে  ‘জনস্বার্থের স্ব-নিযুক্ত অভিভাবক’ বলে কটাক্ষ করেছে রিলায়েন্স গ্রুপ। বিবৃতিতে উল্লেখ, ‘কোবরাপোস্টের এই পদক্ষেপগুলির একমাত্র উদ্দেশ্য বিভ্রান্তি তৈরি করে  রিলায়েন্স পাওয়ারের ৫৫ লক্ষের বেশি শেয়ারহোল্ডারদের বিশ্বাস নষ্ট করা’। রিলায়েন্স গ্রুপের মতে, নিজেদের ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে জনমতকে প্রভাবিত করে বাজার নিয়ন্ত্রণ করতে চাইছে সংস্থার  কর্পোরেট প্রতিদ্বন্দ্বীরা।

রিলায়েন্স গ্রুপ সাফ জানিয়ে দিয়েছে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এবং রিলায়েন্স পাওয়ার উভয়ই ঋণমুক্ত। এই দুই সংস্থার ব্যাংক বা অন্য় কোনও আর্থিক প্রতিষ্ঠানে কোনও বকেয়া ঋণ নেই। দাবি, সংস্থার মোট সম্পত্তি ও বার্ষিক লাভ ৩৩,০০০ কোটি টাকার বেশি। যা সংস্থার শক্তিশালী আর্থিক অবস্থার প্রমাণ।

রিলায়েন্স গ্রুপের আরও বক্তব্য, কোবরাপোস্টের তথাকথিত ‘খুলাসা’  আসলে পুরনো ও পাবলিক ডোমেইনে থাকা তথ্যের পুনরাবৃত্তি মাত্র। যা প্রসঙ্গ বর্হিভূত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, ‘যে তথ্যগুলির উল্লেখ করা হচ্ছে তা দীর্ঘদিন ধরে সর্বজনীনভাবে উপলব্ধ এবং ইতিমধ্যে সিবিআই (CBI), ইডি (ED), সেবি (SEBI) সহ অন্যান্য কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষাও করা হয়েছে’। শুধু তাই নয়, কোরবা পোস্টের সঙ্গে যুক্ত সঙ্গে যুক্ত বলে দাবি করা বেশ কয়েকজন ব্যক্তি নাকি  গ্রুপের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ করে এমনভাবে বিষয়টি নিম্পত্তির ইঙ্গিত দিয়েছে, যা অনৈতিক ও বেআইনি!

(Feed Source: zeenews.com)