Bihar Assembly Election 2025: ১ কোটি সরকারি চাকরি! সঙ্গে লখপতি দিদি! কী প্রতিশ্রুতি মোদি-নীতীশের NDA-র, এল ইস্তেহার

Bihar Assembly Election 2025: ১ কোটি সরকারি চাকরি! সঙ্গে লখপতি দিদি! কী প্রতিশ্রুতি মোদি-নীতীশের NDA-র, এল ইস্তেহার

এছাড়াও, বিহারের জন্য থাকছে ৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও ৭টা এক্সপ্রেসওয়ে করার প্রতিশ্রুতিও৷ শিক্ষা এবং স্বাস্থ্যেও দেওয়া হয়েছে জোর৷

বিহার: দোরগোড়ায় নির্বাচন৷ শুক্রবার ভোটমুখী বিহারে সমস্ত শীর্ষস্থানীয় নেতার উপস্থিতিতে যৌথ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল এনডিএ৷ বিহারের যুব সমাজের জন্য ৫ বছরে ১ কোটি সরকারি চাকরি, ১ কোটি লখপতি দিদি এবং পরবর্তী ৫ বছরে বন্যামুক্ত বিহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এনডিএ-র ইস্তেহারপত্রে৷