
Ganikhan Choudhury’s Mercedes: ৯০ এর দশকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর শখ করে কিনেছিলেন বিদেশি এই মার্সিডিজ। নতুন নয় সেকেন্ড হ্যান্ড এই গাড়িটি বিদেশ থেকে আনিয়েছিলেন বিমানে। তবে তার মৃত্যুর পর আজও বিদেশি এই মার্সিডিজ গাড়ি স্মৃতি হিসেবে দাঁড়িয়ে রয়েছে মালদহের কোতোয়ালি ভবনে। তাই তাঁকে স্মরণ করে আজও গাড়িটি দেখতে কোতোয়ালি ভবনে ছুটে আসেন বহু মানুষ।
লাল বাতি লাগানোএ বিএ গণি খান চৌধুরীর বিদেশি মার্সিডিজ
মালদহ, জিএম মোমিন: এলাকায় এই গাড়িটি দেখলেই ভিড় জমত বহু মানুষের। মাথায় লালবাতি লাগানো লম্বা চওড়া বিদেশি এই গাড়িটিকে দেখলেই সাধারণ মানুষরা বুঝে যেতেন কে এসেছেন। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবিএ গনি খান চৌধুরীর বিদেশি এই গাড়ি এলাকায় প্রবেশ করা মাত্রই ভিড় জমত বহু মানুষের। নয়ের দশকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর শখ করে কিনেছিলেন বিদেশি এই মার্সিডিজ। নতুন নয়, সেকেন্ড হ্যান্ড এই গাড়িটি বিদেশ থেকে আনিয়েছিলেন বিমানে। তবে তাঁর মৃত্যুর পর আজও বিদেশি এই মার্সিডিজ গাড়ি স্মৃতি হিসেবে দাঁড়িয়ে রয়েছে মালদহের কোতোয়ালি ভবনে। তাই তাঁকে স্মরণ করে আজও লালবাতি লাগানো এই মার্সিডিজ গাড়িকে দেখতে মালদহের কোতোয়ালি ভবনে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন।
(Feed Source: news18.com)
