Bihar Assembly Election 2025: বিহারে এবার কাদের সরকার! ওপিনিয়ন পোল-এ চাঞ্চল্যকর রেজাল্ট…

Bihar Assembly Election 2025: বিহারে এবার কাদের সরকার! ওপিনিয়ন পোল-এ চাঞ্চল্যকর রেজাল্ট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারের ভোটের ফলাফলের উপরে বহু হিসেব নির্ভর করছে এনডিএর। আগামী ৬ নভেম্বর সেখানে ভোট গ্রহণ শুরু হচ্ছে। শেষ হবে ১১ নভেম্বর। ২৪৩ আসনের বিহার বিধানসভা এবার কারা শেষ হাসি হাসবে তা নিয়েই শুরু হয়েছে বহু রাজনৈতিক জল্পনা। শুরু হয়েছে ওপিনিয়ন পোলও। এমনই একটি প্রাক নির্বাচনী সমীক্ষা করেছে জেভিসি পোল(JVC Poll)। সেখানেই বলা হচ্ছে, এবার  বিহারের ভোটে তেজস্বী যাদবদের মাটিতে পেড়ে ফেলবে জনতাদল ইউনাইটেডের(JDU) নেতৃত্বে এনডিএ(NDA)।

জেভিসির(JVC) ওই সমীক্ষায় বলা হচ্ছে ২৪৩ আসনের বিহার বিধানসভা ভোটে এবার পেতে পারে ১২০-১৪০ আসন। অর্থাত্ ম্য়াজিক ফিগারের কাছাকাছি বা তা পেরিয়েও যেতে পারে এনডিএ। অন্যদিকে, আরজেডির নেতৃত্বের মহাজোটের ঝুলিতে আসতে পারে ৯৩-১১২ আসন। এখন ভোটের ফলাফলে এনডিএ যদি খানিকটা কম এবং মহাজোট যদি খানিকাটা বাড়ে তাহলে বিহারে সরকার গঠন জোর জটিলতা শুরু হয়ে যাবে।

ওই প্রাক নির্বাচনী ফলাফল বলছে, এনডিএর মূল মাথা বিজেপির একার ঝুলিতে আসতে পারে ৭০-৮১ আসনে। রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে। অন্যদিকে, সমীক্ষা বলছে জনতা দল ইউনাইটেড পেতে পারে ৪১-৪৮ আসন। এলজেপি জিততে পারে ৫-৭ আসনে, হাম ২ আসনে, আরএলএম পেতে পারে ১ আসন।

মহাজোটের মধ্যে আরজিডি পেতে পারে ৬৯-৭৮ আসন। কংগ্রেস পেতে পারে ৯-১৭ আসন। সিপিআইএমএল পেতে পারে ১২-১৪ আসন। পাশাপাশি সিপিআই ১ আসন ও সিপিএম ১টি আসন পেতে পারে। বড় খবর হল ভোট কুশলী প্রশান্ত কিশোর মেরেকেটে পাবেন ১ আসন। পাশাপাশি আসাদউদ্দিন ওয়েসির দল মিম, বিএসপি ও অন্যান্যারা পেতে পারে ৮-১০ আসন। ফলে এইসব দলগুলি সরকার গঠনের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

প্রাক নির্বাচনী সমীক্ষায় আরও একটি দিক তুলে ধরা হয়েছে। সেটি হল মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাকে বেশি চায় বিহারের মানুষ? সমীক্ষা বলছে আরজেডি নেতা তেজস্বী যাদবকে চান ভোটারদের ৩৩ শতাংশ। চিরাগ পাসোয়ান ও প্রশান্ত কিশোরকে চান ১০ শতাংশ ভোটার। বিহারের ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরীকে চান ৯ শথাংশ ভোটার। ৫ শতাংশ ভোটার মহাজোট থেকে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

(Feed Source: zeenews.com)